স্ট্রিম প্রতিবেদক

আল্লামা মামুনুল হককে ভয় পায় বলেই সংসদে ঢুকতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরও বলেন, সংসদে না থাকলেও রাজপথে মামুনুল হক আরও শক্তিশালী হয়ে উঠবেন।
শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেখানে আল্লামা মামুনুল হককে তারা ভয় পায় বলেই সংসদে ঢুকতে দেয় নাই। তবে আল্লামা মামুনুল হক সংসদে না থেকেও রাজপথে আরও শক্তিশালী হবেন ইনশাআল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।
বাংলাদেশের স্বাধীনতা ও অধিকার আদায়ের আন্দোলনের ধারাবাহিকতা উল্লেখ করে তিনি বলেন, ৪৭-এর শহীদরা যে পথ দেখিয়েছিলেন, ৭১-এর শহীদরা যে পথ দেখিয়েছিলেন এবং ২৪-এর শহীদরা আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথেই আমাদের নেতৃবৃন্দ এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই বর্তমান সংকটে আলেম-ওলামারা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা প্রশংসনীয়।
নিজের ব্যক্তিগত পরিচয় তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি নিজেও মাদ্রাসায় পড়াশোনা করেছি। বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকব, যতদিন এই মাটি ও মানুষ থাকবে, ততদিন নারায়ে তাকবির স্লোগান চলবেই।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬