স্ট্রিম প্রতিবেদক

ব্যর্থতা দিয়েই বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে এক সমাবেশে এই কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘প্রথমে তারা জাতির সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। নিজেরা “হ্যাঁ” ভোট দেওয়ার কথা বলেছিল, অথচ এখন গণভোট অস্বীকার করে জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে। ব্যর্থতা দিয়েই এই সরকারের যাত্রা শুরু হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, হত্যা ও লুটপাট বেড়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন এলাকায় সিন্ডিকেট গড়ে ওঠারও অভিযোগ তোলেন তিনি।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন বলেন, ‘বর্তমান সরকার মানুষের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আইনশৃঙ্খলার এমন অবনতি হয়েছে যে টেন্ডারবাজ ও দখলবাজরা নির্বিঘ্নে কার্যক্রম চালাচ্ছে।’
সরকারকে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্যথায় অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো একই পরিণতি হতে পারে।’
সমাবেশে জামায়াতের নেতারা বিএনপি সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, সরকার ক্ষমতায় এসেই জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর (উত্তর) আমির সেলিম উদ্দিন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং ঢাকা মহানগর (দক্ষিণ) আমির নুরুল ইসলাম বুলবুল।
গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। চলতি মাস থেকেই নতুন দাম কার্যকর হবে।

আগামী ১৫ জুন আরও ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১৮ ঘণ্টা আগে
সংসদ নির্বাচনের পরে ইসলামপন্থী দলগুলো নারী উইংয়ে জোর দিয়েছে। নিষ্ক্রিয়দের সচল ও নতুন করে শাখা গঠন করছে। এর মাধ্যমে সারা দেশে নারী ও শিক্ষার্থীদের মধ্যে তৎপরতা বাড়াতে চায় তারা।
২ দিন আগে
নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির উদ্দেশ্যে বলেন, আমাদের আর কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে, রাজনৈতিকভাবে মিলেমিশে থাকার চুক্তি থেকে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি, কীভাবে সন্ত্রাসীদের শায়েস্তা করতে হয়।
৩ দিন আগে
সীমান্তে ভারতের পুশইন সমস্যার সমাধানে সরকারকে নীতিগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (৬ জুন) দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার ঈদ পুনর্মিলনীতে মহাসচিব মাওলানা ইউনুস আহমদ এই দাবি জানান।
৩ দিন আগে