স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে জয় পাওয়ার পর এই এলাকাকে অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এস এম জিলানী। তিনি বলেছেন, ‘আগামী দিনে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া গড়তে চাই। এজন্য আমি এলাকার সব মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।’
টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসায় আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ আদায় করে এসব কথা বলেন এস এম জিলানী। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে গোপালগঞ্জ-৩ আসনে জয় পান।
নির্বাচন পরবর্তী পরিকল্পনা হিসেবে এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিয়ে এস এম জিলানী বলেন, ‘পরিকল্পিতভাবে এখানকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কোনো পরিকল্পনা আগে কেউ গ্রহণ করেনি। আমি চেষ্টা করব, আমার সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলতে। এলাকার বেকার যুবসমাজসহ বিভিন্ন ধরনের শ্রেণি-পেশার মানুষ যেন বেকার না থাকে, তাঁরা যেন কর্মসংস্থানের সুযোগ পান, সেজন্য আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব।’
ভোটে জয় পাওয়ায় প্রসঙ্গে এস এম জিলানী বলেছেন, গতকাল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ আমাকে বিশ্বাস করে আমার উপর আস্থা রেখেছেন। আমি আসলে অভিভূত। আমি মানুষের এই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।’
জুম্মার নামাজ আদায়ের পর গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর (রহ.) কবর জিয়ারত করেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবুসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানী ধানের শীষ প্রতীক নিয়ে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে