গণভোটের রায় বাস্তবায়ন
স্ট্রিম প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়নে তরুণদের আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ বিষয়ে আরও কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে সমাবেশে জামায়াত-এনসিপিসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সমাবেশে জামায়াত আমির বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে আরেকবার প্রতিজ্ঞা নিলাম—জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব, জুলাইয়ের সঙ্গে বেঈমানি করব না। আর জুলাইয়ের সঙ্গে যারা বেঈমানি করবে, তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব– তৈরি হন।’
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে।
তরুণদের ফের লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আর কোনো কম্প্রোমাইজ হবে না। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। সবকিছুকে ছিন্নভিন্ন করে দেওয়া হবে। সবাইকে আবারও একটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি।’

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
২ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬