স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান নিয়ে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিএনপি শুরু থেকেই দ্রুত নির্বাচন চেয়ে এসেছে, কারণ জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিলেই দেশের স্থিতিশীলতা ফিরে আসবে।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ গত ১৭ বছর ধরে তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল, একই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধি থেকেও বঞ্চিত করা হয়েছে। এর ফলে সমাজে বেকারত্ব বেড়েছে, দারিদ্র্য বেড়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাত ধ্বংসের মুখে পড়েছে। তাই আমরা বলেছি, যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত জনগণের হাতে ক্ষমতা ফিরে আসবে, আর তত দ্রুত দেশও স্থিতিশীল হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা আনন্দিত যে দেরিতে হলেও সরকার বিষয়টি উপলব্ধি করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম, তারা ফেব্রুয়ারিতে করতে চাইছেন। আমরা আশা করি, সরকার সেই অনুযায়ী সব উদ্যোগ গ্রহণ করবে।’
নির্বাচনে বিএনপি এককভাবে নাকি জোটবদ্ধভাবে অংশ নেবে, এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ‘এটি একটু ট্রিকি কোশ্চেন। স্বৈরাচারের সময় প্রায় ৬৪টি রাজনৈতিক দল রাজপথে আন্দোলনে অংশ নিয়েছিল। আমরা চেষ্টা করেছি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে।’
তারেক রহমান জানান, বিএনপির রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি শুধু দলের নয়, আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েই তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই, যারা রাজপথের আন্দোলনে ছিল, তাদের সবাইকে সঙ্গে নিয়েই রাষ্ট্র পুনর্গঠন করতে। এটি শুধু বিএনপির কাজ নয়—এটি হবে সম্মিলিত প্রয়াস।’
তারেক রহমানের বক্তব্যে এটি স্পষ্ট হয়েছে যে, বিএনপি আসন্ন নির্বাচনে এককভাবে নয়, বরং আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে চায়, যাতে ‘রাষ্ট্র পুনর্গঠন ও জনগণের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা’ করা যায়।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
২০ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে