স্ট্রিম প্রতিবেদক

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের বজায় রাখতে মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিন দাবিতে ৯ জানুয়ারি এই সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। একই দাবিতে আগামীকাল (৩ জানুয়ারি) জামায়তের পৃথক সমাবেশ ছিল, সেটিও ইতিমধ্যে স্থগিত করা হয়েছে।
ইসলামী আন্দোলন জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে ৯ জানুয়ারির জাতীয় মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৫ ডিসেম্বর দলের এক মিটিংয়ে শহীদ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার, আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ৯ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সমাবেশ স্থগিত করা হয়েছে।
শুক্রবার কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতারা।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬