স্ট্রিম প্রতিবেদক

ক্যাম্পাসে ভয়ভীতি দেখিয়ে ছাত্রদল রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সন্ত্রাস প্রতিহতের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ডাকসুতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে তাদের (ছাত্রদল) কোনো অবস্থান নেই। তারা ক্যাম্পাসে ভয়ভীতি তৈরি করে রাজনীতি করতে চায়।’
ডাকসু ভিপি আরও বলেন, ‘২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগ যেভাবে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল, গতকাল শাহবাগ থানায় সেই একই দৃশ্য দেখেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা এমন আচরণ করবে—তা কখনোই আশা করিনি।’
সাদিক কায়েম আরও বলেন, ‘এই হামলার মাধ্যমে তারা পরিষ্কার করে দিয়েছে যে কারা ক্যাম্পাসে নৈরাজ্য ও সন্ত্রাস চায়। হকি স্টিক, স্টাম্প ও কিরিচের ভয় দেখিয়ে আর হল দখল করতে দেওয়া হবে না।’
সাদিক কায়েম আরও জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাঁরা প্রতিটি হলে হলে যাবেন এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই সন্ত্রাস প্রতিহত করবেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬