স্ট্রিম প্রতিবেদক

বিশ্বের নানাপ্রান্তে যখন আধিপত্য বিস্তারের যুদ্ধ চলছে, তখন বাংলাদেশে ছাত্রদল ও ছাত্রশিবির ক্ষমতা দখলের লড়াইয়ে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বায়তুল মোকাররমে সন্ত্রাসবিরোধী পদযাত্রা-পূর্ব সমাবেশে সংগঠনের নেতারা এই অভিযোগ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাছির আহমাদ বলেন, ‘ফ্যাসিবাদী মানসিকতা ও পেশিশক্তির মাধ্যমে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় শিক্ষাঙ্গনের পরিবেশ কলুষিত হচ্ছে। যে রাজপথে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই শক্তিকেই ভিন্ন খাতে প্রবাহিত করে পুনরায় দখল ও ভীতির রাজনীতির চেষ্টা চলছে।‘
ছাত্রদল ও ছাত্রশিবিরের সমালোচনা করে মুনতাছির আহমাদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর এই ছাত্র সংগঠনগুলো নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিলেও তারা অঙ্গীকার ভঙ্গ করছে। বিগত ১৭ বছর ছাত্রলীগের ত্রাসের রাজত্ব মতই এখন নতুন করে ক্যাম্পাসে ভীতির সংস্কৃতি তৈরি করা হচ্ছে।‘
শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ পরিবেশে ফিরিয়ে আনার দাবিতে সংগঠনটি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ এপ্রিল) দেশের সকল ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া পদযাত্রা পল্টন মোড় ও সচিবালয় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬