সংরক্ষিত নারী আসন
স্ট্রিম প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আদালতেও বহাল থাকলে উন্মুক্ত ভোট হবে। নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন।
ইসি আব্দুর রহমানেল মাছউদ স্ট্রিমকে বলেন, রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করলেও আপিল করার সুযোগ রয়েছে। যদি ইসিতে সেই আপিল গ্রহণযোগ্য না হয় তবে তিনি আদালতে যেতে পারবেন। আর আদালতে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকলে ওই আসনে উন্মুক্ত ভোট হবে। সেখানে ৩টি জোটই প্রার্থী দিতে পারবে। ভোটে সব সংসদ সদস্য অংশ নিতে পারবে। পরে যেই প্রার্থী বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন।’
তবে এর জন্য আলাদা তফসিল ঘোষণা করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘ওই ভোটের জন্য নতুন করে তফসিল ঘোষণা করতে হবে। সেই তফসিল অনুযায়ী ভোট হবে।’
এর আগে ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, গত ২১ এপ্রিল বরাদ্দ পাওয়া আসনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয় বিএনপি, ১১ দল ও স্বতন্ত্র জোট। গত ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
তিনি জানান, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আগামী রোববার ওই সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল করবেন জানিয়ে মনিরা শারমিন বলেছেন, আমরা বুঝেশুনেই নির্বাচনে প্রার্থী হয়েছি।
তফসিল অনুযায়ী, মনিরা শারমিন আপিল করলে তা ২৭ ও ২৮ এপ্রিল নিষ্পত্তি হবে। এরপর ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার ও ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট হবে ১২ মে।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬