স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে ‘গণভোট উপ-কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র অধীনে কার্যপরিধি-ভিত্তিক এই নতুন উপ-কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বার্তায় এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই উপ-কমিটিতে ফরিদুল হককে প্রধান এবং আরমান হোসাইনকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন—পরিকল্পনা সম্পাদক সাঈদ উজ্জ্বল, কর্মশালা সম্পাদক নফিউল ইসলাম, প্রচার সম্পাদক শওকত আলী, লজিস্টিকস সম্পাদক মো. ওয়াহিদ উজ জামান, কমিউনিকেশন সম্পাদক মুতাসিম বিল্লাহ, জনসংযোগ সম্পাদক সামিয়া মাসুদ মম, পেশাজীবী সম্পাদক ঋয়াজ মোর্শেদ এবং কমিউনিটি সম্পাদক কৈলাশ চন্দ্র রবিদাশ।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে—মেহরাব সিফাত, সাদ্দাম হোসেন, আসাদ বিন রনি, মোস্তাক আহমেদ শিশির, এম এম শোয়াইব, আব্দুল্লাহ আল মুহিম, ইমরান হোসেন, নিরব রায়হান, তৌফিক এলাহী তাবারীম, রহমতউল্লাহ রবিন নিহাল, খন্দকার খালেদা আক্তার, রেহেনা আক্তার রুমা ও ওমর ঢালীকে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬