স্ট্রিম সংবাদদাতা

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় তার গাড়িটিকে ধাক্কা দেয় বেপরোয়া গতির ট্রাক। এতে এমপির গাড়িটির রীতিমতো বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় সংসদ সদস্য আতিক সামান্য আহত হলেও চালক আবুল কালাম ও সহযাত্রী ইকরাম হোসেন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, এমপি আতিক ঢাকা থেকে ভাড়া গাড়িতে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথে কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্যের মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে পাশের খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সংসদ সদস্যকে বহন করা গাড়িকে ধাক্কা দেয়।
এমপি আতিকের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ বলেন, সড়কে শৃঙ্খলা না থাকায় রংপুর-কুড়িগ্রাম সড়কটি অনেকটা নিয়ন্ত্রণহীন। বেপরোয়া যান চলাচলের কারণে এই দুর্ঘটনা হয়েছে। বর্তমানে সংসদ সদস্য সুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন। গুরুতর আহত দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানার ওসি নাজমুল হক বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে