স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-৮ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী নাসীরউদ্দীন পাটোয়ারীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। মঙ্গলবার দলটির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে হাবিবুল্লাহ কলেজের সামনে শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন নাসীরউদ্দীন পাটোয়ারী। এ সময় ছাত্রদলের একটি উচ্ছৃঙ্খল গ্রুপ অতর্কিতভাবে প্রচারণায় হামলা চালায়। হামলাকারীরা প্রার্থীর ওপর একাধিক পচা ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
নেতারা বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনা গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত এবং নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্র। বিরোধী প্রার্থীদের ভয়ভীতি ও হামলার মাধ্যমে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা নতুন নয়। কিন্তু জনগণ এসব সন্ত্রাসী কৌশল প্রত্যাখ্যান করবে। গণতন্ত্রের পথ কখনো সন্ত্রাস দিয়ে রুদ্ধ করা যায় না।’
বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। একইসঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সংশ্লিষ্ট প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য করা হয় বিবৃতিতে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬