স্ট্রিম প্রতিবেদক

সংঘাতের মধ্যেও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশের প্রবাসী আয় বাড়ছে। মার্চের প্রথম ১১ দিনে ১৯২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১১ মার্চ একদিনেই দেশে এসেছে ১৮ কোটি ৩০ লাখ ডলার।
গত বছরের মার্চের প্রথম ১১ দিনে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ১৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এই হিসাবে যুদ্ধপরিস্থিতির মধ্যেও মার্চের প্রথম ১১ দিনে প্রবাসী আয় বেড়েছে ৪৪ শতাংশের বেশি।
জনশক্তি রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বহুজাতিক ব্যাংক, কোম্পানি ও পরামর্শক প্রতিষ্ঠানের কার্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দিয়েছে। এসব দেশে অবস্থানকারী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। এজন্য নিজের সঞ্চয় ভেঙে দেশে পাঠাচ্ছেন, যার প্রভাবে বাংলাদেশের প্রবাসী আয় বেড়েছে বলে মনে করছেন তারা।
এ ব্যাপারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মুস্তাফা কে মুজেরী বলেছেন, ‘মধ্যপ্রাচ্য আমাদের প্রবাসী আয়ের প্রধান উৎস। আতঙ্ক ছাড়াও ঈদের মতো সর্ববৃহৎ উৎসব ঘিরে প্রবাসীরা স্বজনের কাছে বেশি করে অর্থ পাঠাচ্ছেন। এজন্য হঠাৎ করে রেমিট্যান্সের প্রবাহ বেড়ে গেছে।’
সতর্ক করে তিনি বলেন, ‘তবে এটি স্থায়ী না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানকারী শ্রমিকদের পাশে সরকারকে দাঁড়াতে হবে। সব ধরনের সহায়তা করতে হবে। কারণ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ চলমান যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
‘যুদ্ধ শেষ হলেই এসব দেশে পুনর্গঠনের কাজ শুরু হবে। তখন তাদের বাড়তি শ্রমিক লাগবে। এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশই এখনই প্রস্তুতি নিতে হবে।’, যোগ করেন মুস্তাফা কে মুজেরী।
বেড়েছে প্রবাসী আয়
বাংলাদেশের প্রবাসী আয়ের প্রায় ৩৯ শতাংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন শুরু করলে পাল্টা জবাব দেয় তেহরান। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলা চালালে গোটা অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়ে। এতে বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিরাও। তবে তারা রেমিট্যান্স পাঠানো বন্ধ করেননি। বরং ঈদুল ফিতর ঘিরে বেশি করে পাঠাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের প্রথম ১১ দিনে দেশে ১৯২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৩৩ কোটি ডলার। এবার প্রবাসী আয় বেড়েছে ৪৪ শতাংশের বেশি।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৯৮২ কোটি ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৩ শতাংশ।
প্রবাসী আয়ের ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ১১ মার্চ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ডলার (৩৪ দশমিক ২৯ বিলিয়ন)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৯৫৬ কোটি (২৯ দশমিক ৫৭ বিলিয়ন) ডলার।
মধ্যপ্রাচ্যে বন্ধ হচ্ছে ব্যাংক, প্রতিষ্ঠান
সিএনবিসি টিভি ১৮ এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক অবকাঠামো লক্ষ্য করে হামলা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, ইরানের অবকাঠামোর ওপর হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা হতে পারে।
এরপর উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। গত কয়েক বছরে নতুন বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে দুবাইয়ের উত্থান হয়েছে। বিশ্বের বড় বড় ব্যাংক ও পেশাদার সেবা প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক কার্যালয় আছে সেখানে।
হুমকির পর বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো ঝুঁকি নিতে রাজি নয়। ইতোমধ্যে মার্কিন ব্যাংক সিটি গ্রুপ তাদের দুবাই কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে। কর্মীদের পাঠানো নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা বাসা থেকে কাজ করবেন।
ব্যাংকটির এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসা চালু রাখার বিকল্প পরিকল্পনা করছেন তারা।
বার্তা সংস্থা এপির তথ্যানুযায়ী, পরিবর্তিত পরিস্থিতির কারণে সিটি গ্রুপ সংযুক্ত আরব আমিরাতে একটি ছাড়া বাকি সব শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরেক বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ডও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। যদিও যোগাযোগ করা হলে ব্যাংকটির মুখপাত্র এপির কাছে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
আরেক বহুজাতিক ব্যাংক এইচএসবিসি কাতারে তাদের সব শাখা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। গ্রাহকদের পাঠানো নোটিশে বলা হয়েছে, কর্মী ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠানগুলোও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসি দুবাইয়ের আর্থিক এলাকায় তাদের কার্যালয় খালি করে দিয়েছে।
পিডব্লিউসি জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে তাদের সব কার্যালয় আপাতত বন্ধ রাখা হবে।
একই সময়ে প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলো, যেমন মেটা, গুগল, অ্যামাজন ও এনভিডিয়া দুবাই, ইসরায়েল, কুয়েত, বাহরাইন ও তুরস্কে তাদের কার্যালয় সাময়িকভাবে বন্ধ রেখেছে।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ে বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, শিল্পখাতের বহুমুখীকরণ, কার্যকর শিল্পনীতি গ্রহণ এবং চুক্তির বাস্তবায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
২২ মিনিট আগে
ব্যক্তিপর্যায়ে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ানো এবং ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ক্রেডিট কার্ড–সংক্রান্ত নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট কার্ডের ঋণের সর্বোচ্চ সীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
দেশে বিনিয়োগ পরিবেশ আরও সহজ, কার্যকর ও গতিশীল করতে চারটি প্রধান বিনিয়োগ উন্নয়ন সংস্থার (বিডা, বেজা, মিডা ও পিপিপি) জন্য ১৮০ দিনের একটি যৌথ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে, বিশেষ প্রয়োজনে রিটার্ন দাখিলের অতিরিক্ত সময় চেয়ে এখন থেকে অনলাইনেই আবেদন করতে পারবেন করদাতারা।
৮ ঘণ্টা আগে