স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৮টি আসনে এখনো প্রার্থী দেয়নি দলটি। এর মধ্যে নুরুল হক নুর ও রাশেদ খাঁনের আসনও রয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় দফায় ৩৬টি আসনে প্রার্থী দেয় বিএনপি। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে ৩০০টির মধ্যে ২৭২টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে দলটি।
প্রথম দফার মতো এবারও প্রার্থী দেয়নি পটুয়াখালী-৩ (দশমিনা, গলাচিপা) এবং ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু, ঝিনাইদহ সদর) সংসদীয় আসনে। এই দুটি আসনে নির্বাচন করার কথা রয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের। এর আগে নুর ও রাশেদ নিজ এলাকায় সমাবেশ করলে সেখানকার বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা করার জন্যও কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিল দলটি।
এদিকে, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচন করার কথা রয়েছে। বিএনপি প্রথম দফায় এই আসনে প্রার্থী ঘোষণা না করলেও দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করেছে। গতকলা ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালামকে মনোনয়ন দিয়েছে দলটি।
চলতি বছরের ২৪ জুলাই ৩৬ জন প্রার্থীর নাম প্রকাশ করে গণঅধিকার পরিষদ। দলটির সভাপতি নুর পটুয়াখালী-৩, সাধারণ সম্পাদক রাশেদ ঝিনাইদহ-২, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান ঠাকুরগাঁও-২ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোনা-২ আসনে প্রার্থী হবেন বলে জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
২০ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে