স্ট্রিম প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রোববার (১২ এপ্রিল) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও সংগ্রহ করা হবে। ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। তবে এরসঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।
মনোনয়ন দিতে যেসব বিষয়ে অগ্রাধিকার
বিএনপি জানিয়েছে, নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিগত আন্দোলন-সংগ্রামে প্রার্থীদের ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা ও সংসদে কথা বলার যোগ্যতা বিবেচনায় নেওয়া হবে।
এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, মনোনয়নের বিষয়ে দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে। গত ১৬-১৭ বছর যারা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রত্যাশা থাকবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, সংসদে কথা বলার সক্ষমতাসহ অন্যান্য যোগ্যতাও বিবেচনায় রাখা হবে।
মনোনয়ন প্রত্যাশীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংসদের প্রাণবন্ত আলোচনা চালু রাখতে হবে। এটাই গণতন্ত্রের আসল শক্তি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মনোনয়নপ্রত্যাশী আরিফা সুলতানা রুমা স্ট্রিমকে বলেন, ‘আমি চাই গত ১৭ বছর যারা রাজপথে ছিল, ত্যাগ-তিতিক্ষা রয়েছে তারা সংরক্ষিত মহিলা আসনে মনোনীত হবেন। দল সেই বিবেচনায় মনোনয়ন দেবে। যারা দুঃসময়ে দলের প্রতি এক বিন্দুও আস্থা হারায়নি, তাদের মূল্যায়ন করবে।’
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬