স্ট্রিম প্রতিবেদক

সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি যা খুশি তাই করতে চাইছে বলে অভিযোগ করেছেন আখতার হোসেন। তিনি বলেন, শপথ গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা শুরু করেছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের জাতীয় যুবশক্তির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার মানে রাষ্ট্রের সংস্কারগুলো বাস্তবায়ন করা। কিন্তু বিএনপি এখন সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে যা খুশি তা-ই করতে চাইছে।’
আখতার হোসেন দাবি করেন, ২৪-এর গণঅভ্যুত্থানে নতুন ক্ষমতা কাঠামোর যে স্বপ্ন দেশবাসী দেখেছিল, বর্তমান সরকার সেই পথ থেকে দূরে সরে যাচ্ছে।
দলের সাফল্য তুলে ধরে আখতার হোসেন বলেন, ‘মাত্র ৩০ আসনে নির্বাচন করেও আমরা ভোটপ্রাপ্তির দিক থেকে বিএনপি ও জামায়াতের পরেই অবস্থান করছি। এটি জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির বড় সাফল্য।’ রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বাজারের মতো দুর্গম পাহাড়ি এলাকায়ও এনসিপির বার্তা পৌঁছে গেছে উল্লেখ করে তিনি জানান, চরাঞ্চল থেকে পাহাড়—দেশের প্রতিটি প্রান্তে এনসিপি ছড়িয়ে পড়েছে।
সমন্বয় সভায় এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং জ্যেষ্ঠ সহসাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাতকে মনোনীত করা হয়েছে।

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
২ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬