স্ট্রিম প্রতিবেদক

রাজনীতিতে প্রতিপক্ষকে ‘গালিগালাজ’ ও ‘অশালীন’ শব্দের ব্যবহার বন্ধ করে ভাষাগত শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। পাশাপাশি ‘উগ্র-হিংসাত্মক’ কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
শনিবার (১৮ এপ্রিল) এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই দাবি জানান।
সম্প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য এবং এর প্রতিক্রিয়ায় বিএনপির একটি অংশের ‘সহিংস আচরণের’ নিন্দা জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘রাজনৈতিক নেতাদের বক্তব্যে অনেক সময় ভদ্রতা ও সৌজন্যের সীমা লঙ্ঘিত হয়। এর ফলে পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় উভয় পক্ষ কেবল অশালীন বাগযুদ্ধেই লিপ্ত হয় না, বরং তা মাঝে মাঝে সংঘাত ও সংঘর্ষের রূপ নেয়।’ এ ধরনের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে অভিহিত করেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান বর্তমান সময়ের ডিজিটাল অপপ্রচারের সমালোচনা করে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় সরকার ও বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা গুজব, বিকৃত কার্টুন এবং এআই জেনারেটেড নোংরা সংবাদ ছড়ানোর এক বিষাক্ত প্রতিযোগিতা চলছে। এই অশুভ তৎপরতা থেকে নেতাদের সন্তান ও পরিবারের সদস্যরাও রেহাই পাচ্ছেন না।
রাশেদ প্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জাতীয় নেতাদের ভাষা ও উত্তেজনার ভারসাম্য রক্ষা করা উচিত। তবে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে মব সৃষ্টি করা, বাসভবনের সামনে ভয়ভীতি প্রদর্শন, হামলার চেষ্টা এবং ব্যক্তিগত সহকারীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই ঘটনার জেরে জাগপার পঞ্চগড় জেলা কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলেও মনে করেন মজিবুর রহমান মঞ্জু। তিনি আরও বলেন, ‘এটি ভিন্নমত দমনে এক বিপজ্জনক প্রবণতার বহিঃপ্রকাশ।’
বিবৃতিতে এবি পার্টির পক্ষ থেকে অবিলম্বে এসব সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অরাজনৈতিক ভাষা চর্চা ও সহিংস তৎপরতা থেকে সকল পক্ষকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬