স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুঝে কিংবা না বুঝে আরেকটি ‘মওদুদীবাদী প্রক্সি’ দল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এতে করে তাদের নিজস্ব কোনো রাজনীতি তৈরি হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাশেদ খাঁন তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াত ও এনসিপির সম্পর্ক নিয়ে এসব কথা লেখেন।
নভেম্বরে গণভোটের প্রসঙ্গ এনে রাশেদ খাঁন লেখেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। যার মাধ্যমে শুধু আওয়ামী লীগই উপকৃত হবে। ঐকমত্য কমিশন নোট অব ডিসেন্ট বাদেই সরকারের কাছে সুপারিশ করেছে। এটি জামায়াত ও এনসিপি ছাড়া বাকি সব দলের সঙ্গেই প্রতারণা করা হয়েছে। দেশে আরেকটি ওয়ান-ইলেভেন অনিবার্য করা হচ্ছে।
রাশেদ খাঁন আরও লেখেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে কিনা সেখানে এনসিপিসহ সব দল একমত থাকলেও জামায়াতের ভিন্ন মত ছিল। কিন্তু পরে এনসিপি তার অবস্থান পরিবর্তন করে। জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্ক আছে এটা গণমাধ্যমে আসুক, সেটি এনসিপি চায় না। তারা সম্পর্ক গোপন রাখতে চায়।
‘জামায়াত যে কাজ করতে পারে না, তা এনসিপিকে দিয়ে করায়’ মন্তব্য করে রাশেদ খাঁন আরও লেখেন, ‘দুই দলের আলাদা অবস্থান এবং নিজেদের মধ্যে সম্পর্ক বোঝাতে এনসিপি জামায়াতের বিরুদ্ধে পিআর ইস্যুতে সমালোচনায় লিপ্ত হয়। এই সমালোচনা তাদের অভ্যন্তরীণ বোঝাপড়ার ভিত্তিতেই হয়।’
এনসিপির যেসব নেতা জামায়াত-শিবিরবিরোধী বক্তব্য দেন, এটা রাজনৈতিক কৌশল উল্লেখ করে তিনি বলেন, ‘এনসিপির মধ্যে জামায়াত-শিবিরের যে নিয়োগ রয়েছে, তারা নাহিদ ইসলামদের ওপর প্রভাব বিস্তার করে। জামায়াত শিবিরের এই নিয়োগ পলিসির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণঅধিকার পরিষদ ও এনসিপি।’

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬