স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের মুখে যে বক্তব্য দিতে পারেন না, সেই বক্তব্য রাশেদ প্রধানকে দিয়ে দেওয়ান বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি জামায়েত আমিরকে উদ্দেশ করে বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে, যে বক্তব্য নিজের মুখে দিতে পারেন না, তা আপনি রাশেদ প্রধানের মুখ দিয়ে দেওয়ান এবং বাংলাদেশের মানুষকে চরমভাবে বিভ্রান্ত করেন’।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবি ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে এমন অভিযোগ তোলেন ছাত্রদল সাধারণ সম্পাদক।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কমপক্ষে দুজন ব্যক্তি ‘মিথ্যা এবং বাজে ভাষায়, অশ্লীলভাবে’ বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন নাছির উদ্দীন। তিনি জামায়াতের আমিরের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘আপনি তো শুধু বিরোধী দলের নেতাই নন, বরং আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের অংশ ছিলেন। তারপরও যেমন মিথ্যাচার, যেই ভাষায় ওনাকে (প্রধানমন্ত্রী) আক্রমণ করা হয়েছে; তার প্রতিউত্তরে আপনি আপনার জোটসঙ্গী রাশেদ প্রধানকে কি কোনো বক্তব্য দিয়েছেন, কোনও তিরস্কার করেছেন কিনা জানতে চাই।’
এসময় নাছির চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ প্রসঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি জানিয়ে বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মীর গায়ে যদি...আপনারা আজকে চট্টগ্রাম সিটি কলেজে যেরকম দুঃসাহস দেখিয়েছেন, সেরকম যদি আবার দেখান, তাহলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে সঙ্গে নিয়ে আপনাদের সন্ত্রাসের রাজনীতির কবর রচনা করবে, ইনশাআল্লাহ।’
ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, ৫ আগস্টের পরে বাংলাদেশে যতগুলো বিচ্ছিন্ন ঘটনা ছাত্রশিবির ঘটিয়েছে, তার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশই চট্টগ্রাম অঞ্চলে। কারণ চট্টগ্রামের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের সাংগঠনিক অবস্থা মোটামুটি, তুলনামূলক একটু ভালো। সেজন্য তারা সেখানে দখলদারত্বের রাজনীতি, মুনাফেকের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং তারা ক্যাডারের যে রাজনীতি; সেখানে কায়েম করেছে। এর আগে আপনারা দেখেছেন চট্টগ্রাম কলেজ এবং কমার্স কলেজেও ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর তারা হামলা করেছে’।
সমাবেশ ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১ দিন আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬