স্ট্রিম প্রতিবেদক

একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াতে ইসলামী এক নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১ মে) কুমিল্লায় এক শ্রমিক সমাবেশে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়া এখন জামায়াতের সদস্য হওয়ার বাধ্যতামূলক শর্ত।
গোলাম পরওয়ার জানান, সময়ের সঙ্গে সঙ্গে দলের গঠনতন্ত্র ও নীতিতে পরিবর্তন এসেছে। এখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব স্বীকার এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে শ্রদ্ধা জানানো জামায়াতের রুকন হওয়ার প্রধান শর্ত।
মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন নিয়ে সংসদে উত্থাপিত বিলের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘বারবার সংজ্ঞা পরিবর্তন করে জাতিকে বিভক্ত করার অপতৎপরতা চলছে। স্বাধীনতার এত বছর পরেও আমরা কেবল ইতিহাস নিয়ে পড়ে আছি বলেই মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো দেশ থেকে পিছিয়ে আছি।’
তরুণ প্রজন্মকে ‘রাজাকার’ বা ‘আল-বদর’ ট্যাগ দেওয়াকে প্রতিহিংসামূলক অভিহিত করে তিনি বলেন, ‘যাদের জন্ম স্বাধীনতার পর, তাদের স্বাধীনতা বিরোধী বলা হাস্যকর। ষড়যন্ত্রমূলক রাজনীতি থেকে বেরিয়ে আমাদের সামনে তাকাতে হবে এবং ‘ন্যাশনাল কনসেনসাস’ বা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’
সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১ দিন আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬