জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

বিরোধী দলের সঙ্গে আন্তরিকতা ও সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই: মির্জা ফখরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ১০
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের শপথ নেওয়া প্রসঙ্গে বিএনপির মহাসচিব ও ঠাঁকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটি অত্যন্ত আনন্দের কথা। বিরোধীদলের সঙ্গে সংসদে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দের সঙ্গে কাজ করতে চাই।’

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেওয়ার পর সংসদ ভবন থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদকেন্দ্রিক হবে। বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ঈপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে।’

বিএনপির এই শীর্ষ আরও বলেন, ‘সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত