স্ট্রিম প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়ন হলে কেউ আর স্বৈরাচার হতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সরকারই টিকতে পারেনি, আগামীতেও পারবে না।
শুক্রবার (১৫ মে) রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় শিক্ষাশিবিরে এসব কথা বলেন মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে ছাত্র-জনতা কাউকে স্বৈরাচার হতে দেবে না। নতুন করে স্বৈরাচার হওয়ার খায়েশ জাগায় বিএনপি গণভোটের রায় মেনে নিচ্ছে না। তারা ভুল পথে হাঁটছে।’
অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জুলুম, গুম ও হত্যা মোকাবিলা করে জামায়াত মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিলেও জালিয়াতি হয়েছে। জালিয়াত চক্র ভবিষ্যতে জাতিকে আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করবে জানিয়ে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান রফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হতে পারে। এই ষড়যন্ত্র রুখে দিতে সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসন, গণমাধ্যম এবং সমাজের বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।
শিক্ষাশিবিরে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুস সালাম প্রমুখ।

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
২ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬