স্ট্রিম প্রতিবেদক

আলী আহসান জুনায়েদ, শাহরিন সুলতানা ইরা, রাফে সালমান রিফাতসহ দুই ডজনের বেশি নেতা যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। আগামীকাল রোববার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলন করে তারা আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দলটিতে যোগ দেবেন।
জুনায়েদ ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)– এর আহ্বায়ক। ইরা প্ল্যাটফর্মটির মুখপাত্র ও প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন রিফাত।
শাহরিন সুলতানা ইরা স্ট্রিমকে বলেছেন, এনসিপিতে যোগ দেওয়ার সংবাদ সম্মেলন রোববার দুপুর দেড়টায় হবে। তবে কতজন যোগ দিচ্ছেন, তা তিনি জানাতে চাননি। তবে প্ল্যাটফর্মের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আপ বাংলাদেশ– এর সুপার ফাইভের তিনজনই এনসিপিতে যাচ্ছেন। তাদের বাইরে কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ সদস্য এনসিপিতে যোগ দিতে পারেন।
এনসিপির মিডিয়াবিষয়ক উপকমিটির সম্পাদক ইয়াসির আরাফাত জানান, রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে জুনায়েদদের সংবাদ সম্মেলন হবে। সেখানে এনসিপির দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইনসহ শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।
এনসিপি গঠনের আগে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত ছিলেন আপ বাংলাদেশ– এর শীর্ষ নেতারা। তবে নাগরিক কমিটি থেকে রাজনৈতিক দল এনসিপি হলে আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, মোহাম্মদ হিজবুল্লাহ সরে যান।
সম্প্রতি আপ বাংলাদেশ থেকে পদত্যাগ করে সুপার ফাইভের অন্যতম সদস্য নাঈম আহমাদ ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)’ গঠন করেন।
অবশ্য আপ বাংলাদেশ– এর সঙ্গেই থাকছেন প্ল্যাটফর্মটির সদস্যসচিব মোহাম্মদ হিজবুল্লাহ। স্ট্রিমকে তিনি বলেছেন, সবাই তো জেডিপি কিংবা এনসিপিতে যাচ্ছেন না। যারা আমাদের সঙ্গে থাকতে চান, তাদের নিয়েই কাজ চালিয়ে যাব। আমাদের আহ্বায়ক কমিটি ৬ মাসের। ফলে যারা থাকবেন, তাদের নিয়ে নতুন করে পথ চলব।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬