স্ট্রিম প্রতিবেদক

নতুন সরকারের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘আমাদের চ্যালেঞ্জ আছে, কিন্তু প্ল্যানও আছে। প্ল্যান অনুযায়ী বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য সুনির্দিষ্ট কর্মপন্থাও আছে। সে অনুযায়ী কাজ করে যাব।’
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘আমাদের দায়িত্ব অনেক। আমরা যেন সংসদকে কার্যকর ও স্বচ্ছ এবং দায়বদ্ধ সংসদ করতে পারি। আজ এক ঐতিহাসিক দিন, জনগণের হাতে বাংলাদেশের ক্ষমতা ফিরে গেছে।’
তিনি বলেন, ‘১৭ বছর ভঙ্গুর অবস্থায় বাংলাদেশ ছিল। সেখান থেকে তুলে আনতে হবে। অনেক কাজ আছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা ঠিক করতে হবে। আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরও ডেভেলপমেন্ট করতে হবে।’
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। এছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী আছেন মন্ত্রিসভায়। এর মধ্যে টেকনোক্র্যাট তিনজন।
মন্ত্রীদের ২৫ জনের মধ্যে ১৬ জনই নতুন মুখ। প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬