স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নারীশক্তির যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
এর আগে সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী এই সংগঠনের ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মনিরা শারমিনকে আহ্বায়ক ও ডা. মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব করা হয়েছে।
দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি লিখেছেন, আমি এনসিপির সংগঠক (উত্তরাঞ্চল) ও জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব। জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত।
তিনি আরও লেখেন, এই কমিটির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। এনসিপির সব ধরনে পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র প্রেরণ করেছি।
এ ব্যাপারে স্ট্রিমকে প্রীতি বলেন, এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি যুক্ত হয়েছিলাম। কিন্তু পরিতাপের বিষয়, যে প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল এনসিপি, বর্তমান কার্যক্রমে তার প্রতিফলন আর দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আশাভঙ্গ হওয়ার এই পরিস্থিতিতে আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, আজ যে নারীশক্তির কমিটি হয়েছে, তাতেও আমি যুক্ত থাকছি না। আর এনসিপি ও যুবশক্তি থেকে পদত্যাগের ব্যাপারে পদত্যাগপত্রও পাঠিয়েছি।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, প্রীতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তিনি দলের প্রতি কিছুটা নাখোশ। এজন্য হয়তো পদত্যাগ করেছেন।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
২১ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে