স্ট্রিম সংবাদদাতা

জোটবদ্ধ কোনো রাজনৈতিক দল ইসলামের আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতে ইসলামী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—তারা শরিয়াহ আইন অনুযায়ী দেশ চালাবে না। সুতরাং ইসলামের পক্ষে বাক্স নেওয়া একমাত্র দল বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ।’
‘ইসলামের বাক্স’ রক্ষা করতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৮টি আসনে একক প্রার্থী দিয়ে অংশগ্রহণ করছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ‘আজ বাংলাদেশের ভেতরে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামের পক্ষে বাক্স নিয়েছে, যার প্রতীক হাতপাখা।’
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত ভোলা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় চরমোনাই পীর বলেন, ‘গত ৫৪ বছরে আমরা দেখেছি নীতি ও আদর্শের নামে কীভাবে দেশ পরিচালিত হয়েছে। নতুন করে আবার মধুর প্রলোভন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে—এটা বিশ্বাস করাও বোকামি। ইসলামের পক্ষে ভোট দিলে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি নিশ্চিত হবে।’
সভায় ভোলা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য মাওলানা মামুনুর রশীদ খান এবং সহ-প্রচার সম্পাদক কে এম শরীয়তউল্লাহ। এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ভোলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায় পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৮ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে