স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহারে নাগরিকের জরুরি সেবা নিশ্চিত করতে হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ৫ হাজার টাকা মাসিক ভাতা, যুবঋণ, কৃষিকার্ড, নারী পোশাককর্মীদের আবাসনসহ ১২ দফা বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই ইশতেহার ঘোষণা করছেন।
‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঘোষিত এই ইশতেহারে জনপ্রত্যাশা হিসেবে শরিয়াহর প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তারুণ্যের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা ও অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চরমোনাই পীর বলেন, ‘আমাদের ইশতেহারের নামকরণ করা হয়েছে ‘‘জনপ্রত্যাশার ইশতেহার’’। কারণ মহান স্বাধীনতার যুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশার উন্মেষ ঘটেছে তা রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করার অঙ্গীকার নিয়েই আমাদের এই ইশতেহার।’
ইশতেহারে চরমোনাই পীর নাগরিকের জরুরি সেবা নিশ্চিত করতে ১২ দফা বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন। ঘোষিত ১২টি প্রতিশ্রুতির প্রথমটি হলো, প্রতি মাসে ৫ হাজার টাকা হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা প্রদান। এছাড়া প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার; ১৮ থেকে ২৪ বছরের যুবকদের জন্য সুদমুক্ত, জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্যকার্ড, ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দেওয়া ও বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষিকার্ড চালু করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
দলটি ক্ষমতায় গেলে একটি ন্যাশনাল জব পোর্টাল খোলার প্রতিশ্রুতি দিয়েছে। যেখানে সব পেশার চাকরি প্রার্থীদের জন্য দেশে ও বিদেশে চাকরি খোঁজা, পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুবিধা থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
তাছাড়া কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবাযত্নকেন্দ্র (ডে কেয়ার) গড়ে তোলা; ঢাকাসহ সকল নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্র্যাঞ্চাইজ-ভিত্তিক বাস ব্যবস্থাপনা; সেবাকেন্দ্রিক কর ব্যবস্থা; সবার জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা; নারী পোশাককর্মীদের জন্য আবাসন ব্যবস্থা; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং কওমি সনদের স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে ওলামায়ে কেরামের পদায়নের প্রতিশ্রুতিও দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চরমোনাই পীর বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার জাতির সাথে একটি প্রতিজ্ঞা। আপনাদের সমর্থনে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে এই ইশতেহারের প্রতিটি ধারা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ থাকবে; ইনশাআল্লাহ।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসভবনে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
১২ ঘণ্টা আগে
চট্টগ্রাম ইপিজেড থেকে ট্রাক চুরির ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। সমাবেশে নেতারা বলেছেন, রক্ত দিয়ে গড়া ‘জুলাই সনদ’ অস্বীকার করে এবং কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে কেউ টিকতে পারবে না।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি, নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে দাবি সংস্থাটির।
১৪ ঘণ্টা আগে