গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: মির্জা ফখরুলশুধু নির্বাচন নয়, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট জাতির ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা একটি ভয়াবহ ফ্যাসিবাদ সরকার বিতাড়িত করার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ এসেছে
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৫ সেনাসদস্য চায় জামায়াতআসন্ন ত্রয়োদশ নির্বাচন সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য মোতায়েনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে সংলাপে এ দাবি জানায় দলটি।
বিদেশি প্রতিষ্ঠানকে কনটেইনার টার্মিনাল ইজারার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিলবিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের দুই কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনার বিষয়ে চুক্তি করেছে সরকার। এর প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ’র ঢাকা মহানগর কমিটি। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এ মশাল মিছিল বের হয়।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারের মানদণ্ডে উত্তীর্ণ: জামায়াত আমিরমানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারের মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্যানার-ফেস্টুনে নিষেধাজ্ঞাবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। এ উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিএনপি।
হাসিনার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: বিএনপিআন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা শেখ হাসিনার রায়ে 'ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে' বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানিয়েছে দলটি।
হাসিনার মৃত্যুদণ্ড আইনের শাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত: জেএসডি সভাপতিজুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়াকে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
রায় কার্যকর হলেই সন্তুষ্ট হব, দল হিসেবেও আওয়ামী লীগের বিচার করতে হবে: নাহিদ‘খুনি হাসিনার বিচারের রায় আজ আমরা পেয়েছি। রায়কে স্বাগত জানাই আমরা। তবে রায়েই সন্তুষ্ট না, কার্যকর হলে সন্তুষ্ট হব’—জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।
ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জামায়াত আমিরেরধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমাদের সংগ্রাম কারো বিরুদ্ধে নয়। আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে।’
দাম্ভিক স্বৈরাচারী হাসিনার এই পরিণাম দৃষ্টান্ত হয়ে থাকবে: মামুনুল হকশেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ইতিহাসের অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, “দাম্ভিক স্বৈরাচারী শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামীর সব শাসকের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার: আখতার হোসেনমৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর এক ভিডিওবার্তায় এই মন্তব্য করেন তিনি।
এই বিচার যথার্থ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং প্রশ্নাতীত: মিয়া গোলাম পরওয়ারমানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন তাকে যথার্থ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং প্রশ্নাতীত বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নতুন রাজনৈতিক শক্তি গড়তে ৯ দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মঞ্জুরআজ রোববার (১৬ নভেম্বর) মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানির ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
বৈষম্যহীন দেশ গড়তে মওলানা ভাসানীর পথেই যেতে হবে: মান্নাএদেশে বৈষম্য দূর করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে হলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর পথ অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
ভাসানী এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন: জোনায়েদ সাকিমজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন উল্লেখ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্যই ভাসানীকে স্মরণ করা প্রয়োজন।
পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলমআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম কিনেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
জামায়াতের রফিকুল ইসলাম খানকে বক্তব্য দিতে বাধা: যা বলছেন খতমে নবুওতের মঞ্চে থাকা নেতারারাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হয় ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। এই সমাবেশে কয়েকটি দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা বক্তব্য রাখেন। তবে বক্তব্য দিতে গিয়ে দৃশ্যত বাধার মুখে পড়েন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।