শেখ হাসিনাকে ফেরতের দাবি ওঠাতে ভারতের ছাত্র-জনতাকে নাহিদের আহ্বানভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয়ই দেয়নি, বাংলাদেশের অভ্যন্তরেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভারতের ছাত্র-জনতাকে বলতে চাই, আপনারা দাবি ওঠান যেন গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় না দেয়। জুলাই-আগস্টে যেভাবে ভারতের ছাত্র-জনতা আমাদের সমর্থন দিয়েছিলেন একইভাবে এই বিচারের আন্দোলনকেও সমর্থন জানান।
নির্বাচনের দিনে গণভোট হলে ‘নির্বাচনের জেনোসাইড’ হবে: জামায়াত আমিরনির্বাচনের দিন গণভোট হলে ‘নির্বাচনের জেনোসাইড’ হবার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জামায়াত ক্ষমতায় গেলে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বাস্তবায়ন করবে বলেও জানিয়েছেন তিনি।
মির্জা ফখরুলের প্রশ্নজামায়াতের টিকিট কাটা মানে জান্নাতের টিকিট কাটা, এটা কোথায় লেখা আছেজনৈতিক ফায়দা হাসিলে জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কিছুদিন আগে একজন বললেন, জামায়াতের টিকিট কাটা মানে জান্নাতের টিকিট কাটা। এটি কোথায় লেখা আছে?
রাজনৈতিকভাবে চেতনা ব্যবসার পরিণাম শুভ হয় না: সালাহউদ্দিন আহমেদ‘রাজনৈতিকভাবে যারা চেতনার ব্যবসা করে, তাদের পরিণত শুভ হয় না’, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গেছে।'
ভোট কেড়ে নেওয়ার পাঁয়তারা হলে দুষ্টু হাত অবশ করে দেবেন: ডা. শফিকডা. শফিকুর রহমান বলেছেন, ‘একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার পাঁয়তারা চালানো হলে আমি আপনাদের বলব, বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্টু হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দেবেন না, ভোটের পাহারাদারিও করবেন।’
বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিতবিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সপ্তম জাতীয় কাউন্সিলের অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিলের প্রথম পর্বের উদ্বোধন করেন শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সভাপতি কবি হাসান ফকরী।
বন্দর রক্ষায় হরতাল-অবরোধের হুঁশিয়ারি, সরকারের বিরুদ্ধে ক্ষোভচট্টগ্রামের লালদিয়া চর ও ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে বিভিন্ন বামপন্থী ও প্রগতিশীল সংগঠন।
ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোকসারা দেশে সংঘটিত ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ভূমিকম্পের পরে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে উদ্বেগ ইসলামী আন্দোলনেরদেশের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ আজ শুক্রবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ভূমিকম্পে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
ভূমিকম্পে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরেরভূমিকম্পে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন তিনি।
বিভাজনে লাভ হবে পতিত স্বৈরাচার আর দোসরদের: ডা. জাহিদবিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেছেন, ৫ আগস্টের পর অর্জিত জাতীয় ঐক্যে ফাটল ধরলে তার সম্পূর্ণ সুবিধা পাবে ‘পতিত স্বৈরাচার’ ও তার দোসররা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিভাজন সৃষ্টি হলে সেই ফাঁক দিয়ে পতিত স্বৈরাচার দেশে ঢুকে পড়ার চেষ্টা করবে।
আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই: আখতারআসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন দিতে ক্ষমতায় এসেছে এবং তারাই আসন্ন নির্বাচন করবে।
রংপুর-৪ থেকে মনোনয়ন ফরম নিলেন আখতার হোসেনরংপুর-৪ (পীরগাছা, কাউনিয়া) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে জনগণ ভোটাধিকার ফিরে পাবে: এহসানুল জুবায়েরবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এ রায়ের মাধ্যমে দেশের জনগণের বহুল প্রতীক্ষিত প্রত্যাশা পূরণ হয়েছে এবং তারা ভোটাধিকার ফিরে পাবেন।
ঢাকা-৮মির্জা আব্বাসের বিরুদ্ধে লড়তে চান জুলাই অভ্যুত্থানের সেই রিকশাচালকবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাঁর দল থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর) আসনে। একই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানের সময় রিকশা থেকে সাধারণ শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক
অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাস করতে পারেনি: সাইফুল হকবিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্তর্বর্তী সরকারের নিরোপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার চোখে দেখছে না। বিগত পনেরো মাসেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাস করতে পারেনি।
নতুন প্রজন্মের চাহিদা বুঝতে না পারলে রাজনীতি থাকবে না এবং না থাকাই ভালো: আমীর খসরুবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনীতিবিদদের বলছি, আমরা যারা ঘুম থেকে উঠতে পারব না, চাহিদা বুঝতে পারবো না, প্রত্যাশা পূরণ করতে পারবো না; তাদের জন্য আগামীর বাংলাদেশে রাজনীতি করা খুব কঠিন হবে। তাদের রাজনীতি থাকবে না এবং না থাকাই ভালো।’