স্ট্রিম প্রতিবেদক

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার ৩০ রোজা পূর্ণ হচ্ছে। আর দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ধর্মমন্ত্রী ও কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
নিয়ম অনুযায়ী, রমজানের ২৯ তারিখে চাঁদ দেখা কমিটির এই বৈঠক হয়। ১৭ সদস্যের কমিটির কার্যক্রম পরিচালনা করে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ।
বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের কোনো জেলা থেকেই বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখার খবর আসেনি। ফলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে। হিজরি সালের রমজান মাসে সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিনে মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে শুক্রবার।
ইতোমধ্যে গতকাল মঙ্গলবার থেকে দেশে ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। ঈদ উদ্যাপন শেষে আগামী ২৪ মার্চ পুনরায় দেশের সব অফিস-আদালত খুলবে।
বরাবরের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ মাঠে। শনিবার সকাল সাড়ে ৮টায় এই জামাতে ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
২ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২০ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে