স্পোর্টস ডেস্ক

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে ইতালি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ সমতায় ছিল।
জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ইতালির পক্ষেই ছিল। ১৫তম মিনিটে বসনিয়ার গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে নিকোলো বারেল্লার পাস থেকে দারুণ এক শটে ইতালিকে এগিয়ে নেন ফরোয়ার্ড মোইজে কিন।
তবে ম্যাচের ৪১তম মিনিটে বড় ধাক্কা খায় ইতালি। বসনিয়ার মেমিককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি।
বাকি সময় ১০ জন নিয়ে খেলেও আক্রমণের বন্যায় ভেসে যাওয়া ইতালিকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। তবে ৭৯তম মিনিটে আর শেষ রক্ষা হয়নি। খেলা ১-১ গোলে সমতায় ফেরান হারিস তাবাকোভিচ। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে বসনিয়ার প্রথম চারজন শট গ্রহণকারীর সবাই লক্ষ্যভেদ করলে ৪-১ গোলের জয়ে উল্লাসে মাতে বলকান দেশটি।
২০১৪ বিশ্বকাপের পর আর বিশ্বমঞ্চে দেখা যায়নি ইতালিকে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে ইতালিই প্রথম দল, যারা টানা তিন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো। ২০১৮ এবং ২০২২-এর পর এবারও প্লে-অফ থেকেই তাদের বিদায় ঘণ্টা বাজল।
অন্যদিকে, বসনিয়া ও হার্জেগোভিনা স্বাধীন দেশ হিসেবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিল। এর আগে ২০১৪ সালে তাদের অভিষেক বিশ্বকাপ খেলেছিল তারা। ১২ বছর পর ফিরে এবার 'বি' গ্রুপে তাদের প্রতিপক্ষ কানাডা, কাতার ও সুইজারল্যান্ড।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৯ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬