স্পোর্টস ডেস্ক

১-১ সমতায় নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে পিএসজি। গ্যাব্রিয়েল ম্যাগালহেসের পেনাল্টি মিসে রোমাঞ্চকর ফাইনালে স্বপ্নভঙ্গ হয় ইংলিশ জায়ান্টদের।
হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস এরেনায় শনিবার (৩০ মে) রাতে ফাইনালে বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও শুরুতেই ধাক্কা খায় পিএসজি। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় মিকেল আরতেতার আর্সেনাল।
তবে পিছিয়ে পড়েও দমে যায়নি ফরাসি চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে বলের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রেখে আর্সেনালের রক্ষণে একের পর এক আক্রমণ শানায় লুইস এনরিকের শিষ্যরা। অবশেষে ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান উসমান দেম্বেলে।
ম্যাচ পরিসংখ্যানেও পিএসজির আধিপত্য ছিল স্পষ্ট। পুরো ম্যাচে ৭২ শতাংশ বল দখলে রাখে এবং মোট ১৯টি শট নেয়। অন্যদিকে অতি-রক্ষণাত্মক কৌশলে খেলা আর্সেনাল মাত্র ২৮ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নিতে সক্ষম হয়; তাদের একমাত্র অন-টার্গেট শটটিই ছিল হাভার্টজের গোল।
১-১ সমতায় নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হলে শিরোপার ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
এই জয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ-সেরার মুকুট পরল পিএসজি। অন্যদিকে, ২০০৬ সালে বার্সেলোনার কাছে হারের দীর্ঘ দুই দশক পর আবারও ফাইনালে উঠে হৃদয়ভঙ্গের বেদনায় পুড়তে হলো ইংলিশ জায়ান্ট আর্সেনালকে।

দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
২৩ জুলাই ২০২৬