ভোটার এলাকা বদলালেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

আসিফ মাহমুদ সজীব এবং নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি
আসিফ মাহমুদ সজীব এবং নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজ নিজ ভোটার এলাকা পরিবর্তন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনক্রমে তারা এ ভোটার স্থানান্তর সম্পন্ন করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ আগে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় নিবন্ধিত থাকলেও সম্প্রতি তা পরিবর্তন করে ডিএনসিসির আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা হয়েছিল। পরে প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে কমিশন তাদের এই আবেদন অনুমোদন দেয়। এর ফলে দুই নেতারই নতুন ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলো।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত