স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফাইনালে উঠেছে তাওহিদ হৃদয়ের জাফনা কিংস। বুধবার (৫ আগস্ট) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে তারা গল গ্যালান্টসকে ১৪ রানে হারিয়েছে।
টসে হেরে ব্যাটিংয়ে নামা জাফনা কিংসকে চমৎকার সূচনা এনে দেন ওপেনার কামিল মিশারা ও খাজা নাফে। তবে মোড় ঘুরিয়ে দেন শেষ দিকে তাওহিদ হৃদয় উইকেটে এসে। আড়াইশ’র বেশি স্ট্রাইক রেটে মাত্র ২১ বলে তিনি খেলেন ৫৪ রানের ঝড়ো ইনিংস।
হৃদয় অপরাজিত ইনিংস সাজান ৩ চার ও ৫ ছক্কায়। অন্য প্রান্তে ৫৫ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন কামিল মিশারা। এ ছাড়া খাজা নাফে ৩২ বলে করেন ৫৪ রান। জাফনা কিংসের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ২৪২ রান।
২৪৩ রানের পাহাড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই করে গল গ্যালান্টস। দলের পক্ষে স্যাম হার্পার ৪৪, চামিকা করুণারত্নে ৩৯ ও দাশুন শানাকা ৩৪ রান করেন। জাফনার বোলিংয়ে এসে সাকিব আল হাসান বিধ্বংসী হয়ে ওঠা করুণারত্নেকে সাজঘরে পাঠান। ৩ ওভারে ৩৬ রানে এক উইকেট নেন তিনি। জাফনার মোহাম্মদ সিরাজ পান ৩ উইকেট।
২০ ওভারে গল ৮ উইকেটে ২২৮ রানে থেমে যায়। ফলে ১৪ রানের জয়ে এলপিএলের ফাইনাল নিশ্চিত করেন জাফনা কিংস।

.png)

সার্বিয়ার পোজারেভাচ শহরে আয়োজিত ‘রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস’ দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
৭ ঘণ্টা আগে
লিওনেল মেসির বাবা জর্জ মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনা ও স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রোজারিওতে মারা যান তিনি।
১৩ ঘণ্টা আগে
১৯৮৭ সাল বাংলাদেশের দাবার ইতিহাসে মাইলফলক হয়ে থাকা একটি বছর। সে বছরই মাত্র ২১ বছর বয়সে নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রথম গ্রান্ডমাস্টার হন। তাঁর হাত ধরে বিশ্বদাবার মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর আরও চারজন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কিন্তু ২০০৮ সালে এনামুল হোসেন রাজীবের পর সেই তালিকায় আর
১৫ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসিতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ২০২৬-২৭ মৌসুম এই ক্লাবেই খেলবেন তিনি।
১৬ ঘণ্টা আগে