স্ট্রিম প্রতিবেদক

ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মরক্কো। গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ এই দলে অভিজ্ঞদের পাশাপাশি স্থান পেয়েছেন একঝাঁক তরুণ। গতবারের সেমিফাইনালিস্টরা এবার ব্রাহিম দিয়াজ ও আশরাফ হাকিমিদের ওপর ভরসা রাখছে।
আগামী জুন থেকে মাঠে গড়াচ্ছে ফুটবলের মহাযজ্ঞ 'ফিফা বিশ্বকাপ ২০২৬'।
২০২২ কাতার বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে চতুর্থ স্থান অর্জন করেছিল 'অ্যাটলাস লায়ন্স'রা। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে সেই সাফল্যকেও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য তাদের। গোলবারের নিচে যথারীতি বিশ্বস্ত হাত হিসেবে থাকবেন সৌদি প্রো লিগের দল আল হিলালের ফুটবলার ইয়াসিন বুনু ও মুনির আল কাজুই। রক্ষণভাগে দলের সবচেয়ে বড় তারকা ফরাসি ক্লাব পিএসজির ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নুসাইর মাজরাউই ও নায়েফ আগের্দের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা।
মরক্কোর মাঝমাঠের চালিকাশক্তি হিসেবে থাকছেন কাতার বিশ্বকাপের অন্যতম নায়ক স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের সোফিয়ান আমরাবাত ও জিরোনার ফুটবলার আজজেদিন উনাহি। মরক্কোর আক্রমণভাগে থাকবে রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ব্রাহিম দিয়াজ। তিনি এই আক্রমণের নেতৃত্বে থাকবেন। এছাড়া রিয়াল বেতিসের এজ আবদে ও সান্ডারল্যান্ডের তরুণ তুর্কি ফুটবলার শামসদিন তালবিও থাকবেন দলটির আক্রমণভাগে।
মরক্কোর বিশ্বকাপের ম্যাচ (প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে)
১৪ জুন, ২০২৬: বনাম ব্রাজিল;
২০ জুন, ২০২৬: বনাম স্কটল্যান্ড;
২৫ জুন, ২০২৬: বনাম হাইতি।
একনজরে মরক্কোর ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ইয়াসিন বুনু, মুনির আল কাজুই, আহমেদ রেদা তাগনাউতি।
রক্ষণভাগ: আশরাফ হাকিমি, নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসেফ বেলাম্মারি, ইসা দিওপ, শাদি রিয়াদ, জাকারিয়া আল ওয়াহদি, রেদুয়ান হালহাল, নায়েফ আগের্দ।
মধ্যমাঠ: নেইল আল আয়নাবি, বিলাল আল খানৌস, আজজেদিন উনাহি, আয়ুব বুয়াদ্দি, ইসমাইল সাইবারি, সোফিয়ান আমরাবাত, সামির আল মুরাবেত।
আক্রমণভাগ: ব্রাহিম দিয়াজ, এজ আবদে, আইয়ুব আমাইমুনি, সুফিয়ান রাহিমি, শামসদিন তালবি, গেসিম ইয়াসিন, আয়ুব আল কাবি।

ইনজুরি সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল গঠনে বেশ চ্যালেঞ্জ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশনে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সোমবার (২৭ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হতেই ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এরই মধ্যে জমে উঠেছে দলবদলের বাজার। রদ্রি, ভিনিসিউসসহ বড় তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। নতুন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত শীর্ষ ক্লাবগুলো। আগামী আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতছোঁয়া দূরত্বে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন দলটির বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী কোচ লিওনেল স্কালোনি।
৯ ঘণ্টা আগে