২০৩০ বিশ্বকাপ ফাইনাল মরক্কোয় আয়োজনের দাবি নিয়ে মুখ খুলল ফিফা
স্পোর্টস ডেস্কঢাকা
-6aa393b956c75-fc1d5c-480x270.webp)
২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে আয়োজিত হবে বলে দাবি করেছিলেন দেশটির ফুটবল ফেডারেশন। তবে ফিফা জানিয়েছে, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয়বারের মতো কোনো আফ্রিকান দেশে হতে যাচ্ছে বিশ্বকাপ রোমাঞ্চ।
ফিফা বৃহস্পতিবার একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, এখন পর্যন্ত ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারণ হয়নি। যথাসময়ে আয়োজক শহর ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফাউজি লেকজা বৃহস্পতিবার এক রাজনৈতিক সমাবেশে আত্মবিশ্বাসের সঙ্গে মরক্কোতে ফাইনাল আয়োজনের কথা বলেন।
ফাউজি লেকজা বলেন, ‘বেনস্লিমান শহরই বিশ্বকাপ ফাইনাল আয়োজন করবে। কেউ এটি পছন্দ করুক বা না করুক। এ নিয়ে কেউ যদি কথা বলতে চায়, বলতেই পারে। বেনস্লিমানের কিং হাসান টু স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল হবে। আশা করছি আমাদের মরক্কো দল সেই ফাইনালে খেলবে।’
লেকজার উল্লেখ করা স্টেডিয়ামটি কাসাব্লাঙ্কা শহরের কাছে নির্মাণাধীন। বর্তমানে এর আসন ক্ষমতা ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার।
এর আগেও ব্রিটিশ গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনো আগামী বছর পুনর্নির্বাচনে রাজনৈতিক সমর্থনের বিনিময়ে মরক্কোকে ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ফিফা সেই সময়েও খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিবৃতি দেয়।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)




