স্পোর্টস ডেস্ক

আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।
উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক। এছাড়া পারিবারিক কারণে ছুটি নেওয়া পেসার এবাদত হোসেন চৌধুরী রয়েছেন স্কোয়াডে।
এই সিরিজে নাহিদ রানার পরিবর্তে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান। ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি তিনি।
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলে থাকা তাওহীদ হৃদয় স্কোয়াড থেকে বাদ পড়েছেন। অন্যদিকে প্রায় চার বছর পর জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ফেরার অপেক্ষায় রয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে নিজের শেষ টেস্ট খেলেছিলেন তিনি।
১৫ সদস্যের দলে সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং দলের অভিজ্ঞ তারকাদের মধ্যে রয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড— নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান।
আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।
ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে দুই দেশের প্রথম টেস্ট ম্যাচ হবে। এরপর ২২ আগস্ট ম্যাকে-র গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
এর আগে গত ২১ জুলাই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য তাদের ১৩ সদস্যের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন।
অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের স্কোয়াডে রয়েছেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বিউ ওয়েবস্টার।

২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
১ ঘণ্টা আগে
মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২৫ জুলাই ২০২৬
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬