অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসে বাংলাদেশের দরকার ৫৭ রানডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পেয়েছে টাইগাররা। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি এবং হাসান মাহমুদের পেস তোপে স্বাগতিকদের প্রতিরোধ ভেঙে পড়ে। ৯৫.১ ওভারে মিরাজের বলে নাথান লায়ন (১৫)১৬ আগস্ট ২০২৬
তৃতীয় দিন শেষে ৬৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়াডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা১৫ আগস্ট ২০২৬
২২৮ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া শুরুতেই খেল ধাক্কাডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার১৫ আগস্ট ২০২৬
বাংলাদেশের রানের চাপায় অস্ট্রেলিয়া, লিড ২০০ ছাড়ালডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব১৫ আগস্ট ২০২৬
ডারউইন টেস্টতানজিদ-শান্তর ব্যাটে দ্বিতীয় দিনও বাংলাদেশের, ১৫৩ রানের লিডডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৩৫১ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ হাসানের প্রথম টেস্ট সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ইনিংসে ১৫৩ রানে লিড পেয়েছে টাইগাররা।১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি, যা বললেন তানজিদ তামিমক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ডারউইনে ৮৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরিতে চা-বিরতির আগে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৮৬ রান।১৪ আগস্ট ২০২৬
তানজিদের শতকে ৮৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশঅস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতিতে তানজিদের মেইডেন সেঞ্চুরি ও শান্তর অপরাজিত ৭৯ রানের ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ অস্ট্রেলিয়ার থেকে ৮৮ রানে এগিয়ে থেকে চা বিরতিতে যায়।১৪ আগস্ট ২০২৬
সব উইকেটই স্পেশাল, স্মিথেরটা বেশি: হাসান মাহমুদছয় উইকেটের সবকটি স্পেশাল হলেও স্টিভ স্মিথকে আউট করা বেশি স্পেশাল বলে মন্তব্য করেছেন পেসার হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার ডারউইনে টেস্টের প্রথম দিনে ৬ উইকেট শিকার করেছেন এই তরুণ পেসার। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি হলেন তিনি।১৩ আগস্ট ২০২৬
ডারউইন টেস্টের প্রথম দিন বাংলাদেশেরঅস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর ১ উইকেটে ৯৬ রান তুলে ডারউইন টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিন স্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রথম ইনিংসে টাইগারদের বোলারদের দাপটে স্বাগতিক অস্ট্রেলিয়া ১৯৮ রানেই গুটিয়ে যায়।১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশি পেস নৈপুণ্যে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশি পেসারদের দাপটে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।১৩ আগস্ট ২০২৬
ভোরে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে থাকতে পারেন লিটন২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ায় বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে সদ্য চোট কাটিয়ে ফেরা উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসকে।১২ আগস্ট ২০২৬