স্ট্রিম প্রতিবেদক

এশিয়া কাপ আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফুটবলে ভিয়েতনামের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতে সেই ভিয়েতনামকেই হারিয়ে স্বর্ণ আনল লাল-সবুজের তিরন্দাজ বাহিনী।
হিমু বাছাড়, ঐশ্বর রহমান ও নেওয়াজ আহমেদের আর্চারি দল ফাইনালে ভিয়েতনামকে পরাজিত করে ২৩১-২২৫ পয়েন্টের ব্যবধানে।
পুরো টুর্নামেন্টে ৯.৬২ গড় স্কোর বজায় রাখা বাংলাদেশ আর্চারি দলের ফাইনালে ওঠার পথ ছিল বেশ চ্যালেঞ্জিং। শুরুতে শক্তিশালী মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে তারা। পরে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
থাইল্যান্ডে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপে ১০ সদস্যের বহর নিয়ে গেছে বাংলাদেশ। তবে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগ কোনো সাফল্য আনতে পারেনি দলটি। কম্পাউন্ড নারী বিভাগে বন্যা, ঝুমা ও কুলসুম আক্তাররা লড়াকু পারফরম্যান্স দেখালেও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক থাইল্যান্ডের কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে (২২৯-২৩০) হেরে পদক জয়ের স্বপ্নভঙ্গ হয়। আক্ষেপেই শেষ হয় রিকার্ভ পুরুষ বিভাগের লড়াই।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৯ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬