ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে ২০২৬ সালের আসরটি হতে যাচ্ছে এক অনন্য নজির। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজিত এই মহাযজ্ঞের আয়োজক হিসেবে থাকছে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর বাকি মাত্র ৩৭ দিন। বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশগুলো নিয়ে পড়ুন স্ট্রিমের নিয়মিত আয়োজন ‘বিশ্বকাপ কাউন্টডাউন’—
স্ট্রিম প্রতিবেদক

২০২৬ ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ৩৭ দিন। ১৮ জুন বিশ্বকাপের মঞ্চে লাতিন আমেরিকার কলম্বিয়ার বিপক্ষে প্রথমবার মাঠে নামবে মধ্য এশিয়ার উজবেকিস্তান।
সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশটি এশিয়ান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে রানার-আপ হয়ে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। ফিফা র্যাঙ্কিংয়ে ৫০তম এই দলটি ফুটবল বিশ্বে ‘হোয়াইট উলভস’ বা সাদা নেকড়ে নামে পরিচিত।
উজবেকিস্তানের এই ঐতিহাসিক অর্জনের নেপথ্যে রয়েছেন ইতালিয়ান বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্যাবিও ক্যানাভারো। তাঁর প্রশিক্ষণে দলটি বাছাইপর্বে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে ৪৮ দল করার সিদ্ধান্ত উজবেকিস্তানের জন্য আশীর্বাদ হয়ে আসে। এশিয়ান বাছাইপর্বের ১০ ম্যাচে ৬টি জয় এবং ৩টি ড্র-সহ ২১ পয়েন্ট নিয়ে তারা সরাসরি মূল আসরে জায়গা করে নেয়।
বিশ্বকাপে ‘কে’ গ্রুপে অবস্থান করছে উজবেকিস্তান। নকআউট পর্বে যাওয়ার পথে তাদের মোকাবিলা করতে হবে লাতিন আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার ভিন্ন ভিন্ন ফুটবল শক্তির। ১৮ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২৩ জুন পর্তুগাল এবং ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডিআর কঙ্গোর মুখোমুখি হবে তারা।
এবারের আসরে উজবেকিস্তানের ‘প্লেয়ার টু ওয়াচ’ হিসেবে থাকছেন অধিনায়ক এলডোর শোমুরোডভ। বাছাইপর্বে ৫ গোল করা এই স্ট্রাইকার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯০ ম্যাচে ৪৪টি গোল করেছেন। ক্লাব ফুটবলেও তিনি দারুণ ফর্মে রয়েছেন। এছাড়া বাছাইপর্বে ৪ গোল করা ২১ বছর বয়সী তরুণ তুর্কি আব্বোবেক ফায়জুল্লায়েভ মাঝমাঠে দলের বড় ভরসা।
ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে যদি উজবেকিস্তান পয়েন্ট ছিনিয়ে নিতে পারে, তবে পর্তুগাল ম্যাচে তারা আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডিআর কঙ্গোকে হারাতে পারলে প্রথমবার বিশ্বমঞ্চে নেমেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার গৌরব অর্জন করতে পারে মধ্য এশিয়ার এই সাদা নেকড়েরা।

মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২০ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬