স্ট্রিম মাল্টিমিডিয়া

বর্ষার আগেই যমুনা, গঙ্গা ও পদ্মার তীরে ভাঙনের তীব্র শঙ্কা। সিইজিআইএস-এর ২০২৬ সালের পূর্বাভাস অনুযায়ী, এবার নদীগর্ভে বিলীন হতে পারে দেশের সাতটি জেলার প্রায় ৯১৫ হেক্টর বসতভিটা ও কৃষিজমি। ভিটেমাটি হারানোর প্রহর গুনছে অন্তত ৭৩টি জনপদ।