খালেদা জিয়ার চিকিৎসা কীভাবে চলছে, কারা আছেন পাশেবিএনপি চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দলটির নেতারা তাঁর অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ জানানোর পর হাসপাতালে ভিড় করছেন অনেকে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছুটে যান হাসপাতালে।
ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টাধর্মের অপব্যাখ্যা করে দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ধর্মীয় বিষয়ে কেবল হক্কানি আলেম-ওলামাদের ব্যাখ্যাই গ্রহণযোগ্য হবে; কোনো মনগড়া বা উদ্দেশ্যপ্রণোদিত অপব্যাখ্যা গ্রহণ করা হবে না।
জেলা জজসহ তিন পদে ৮২৬ বিচারকের পদোন্নতিঅধস্তন আদালতের বিচারকদের বড় সংখ্যায় পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে ৮২৬ জনকে পদোন্নতি/পদায়ন করা হয়েছে।
সুযোগসন্ধানীরা নতুন করে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেগণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব প্রায় শেষের দিকে। এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা এই সরকারের কার্যক্রম, সাফল্য, ব্যর্থতা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে ঢাকা স্ট্রিম–এর সঙ্গে কথা বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ।
এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দরের সিদ্ধান্ত নিয়ে তারেক রহমানের উদ্বেগবাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়া এবং চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন—দেশের অর্থনীতি ও জাতীয় সম্পদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি জনগণের নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দেওয়া...
নির্বাচন ঘিরে নাগরিক শঙ্কা দূর করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্যআগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের মধ্যে যে শঙ্কা ও নিরাপত্তাহীনতা কাজ করছে, তা দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার শ্রদ্ধাসশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভিজিটর বইতে সাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই: আখতারআসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন দিতে ক্ষমতায় এসেছে এবং তারাই আসন্ন নির্বাচন করবে।
অন্য দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের নীতি কী, সংবিধান ও আইন কী বলে১৭ নভেম্বর সোমবার অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং ঢাকার কাছে পানগাঁও কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হলো।
অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাস করতে পারেনি: সাইফুল হকবিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্তর্বর্তী সরকারের নিরোপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার চোখে দেখছে না। বিগত পনেরো মাসেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার পরীক্ষায় পাস করতে পারেনি।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরছে, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকরবহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়ে দিলেও এই রায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নয়, পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘ঐতিহাসিক রায়’ বলল অন্তর্বর্তী সরকারমানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে বলে হয়েছে, ‘হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়।’
কী কী থাকছে নতুন বেতন কাঠামোতেআবার আলোচনায় এসেছে সরকারি বেতন বৃদ্ধি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সাতবার বেতন কাঠামো পরিবর্তন হয়েছে। এবার অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জুলাইয়ে অষ্টম বেতন কমিশন গঠন করেছে। তবে এই সুপারিশ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার। আর নতুন কাঠামো পেছানোয় বিক্ষোভও চলছে।
সংসদ নির্বাচনের দিনে গণভোটের ঘোষণায় সরকারকে বিএনপির ধন্যবাদজাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট নেওয়ার ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ও গণভোটের পদ্ধতি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিভক্তি ও উত্তেজনার মধ্যেই সনদটি বাস্তবায়নের জন্য আদেশ জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মিডিয়াগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’ লিখতে লজ্জা পাচ্ছে: ফয়েজ আহমদ তৈয়্যবঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সম্প্রতি দেশব্যাপী যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে বলেছেন, মিডিয়াগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’
নতুন পে-স্কেলের কাঠামো দিয়ে যাবে বর্তমান সরকার: অর্থ উপদেষ্টাঅন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের একটি কাঠামো (ফ্রেমওয়ার্ক) তৈরি করে দিয়ে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী নির্বাচিত সরকার এই কাঠামোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।