শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলাসম্পদ বিবরণী দাখিল না করা এবং প্রায় ৩ কোটি ৯১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নিউমুরিং টার্মিনাল পরিচালনা বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে হাইকোর্টের বিভক্ত রায়চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সরকারি প্রক্রিয়াটি বড় ধরনের আইনি বাধার মুখে পড়েছে।
বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন, বাস্তবেও দেখতে চাই: মাহবুব উদ্দিন খোকনন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতসহ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
খুলনায় আদালত পাড়ায় জোড়া খুন: হয়নি মামলা, আটক যুবককে ফাঁসানোর অভিযোগখুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনের সড়কে গুলিতে দুই যুবক নিহতের ঘটনার তিন দিন পরও মামলা করেনি তাঁদের পরিবার। পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাজি না হওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই।
পাবনায় আট কুকুরছানা হত্যায় অভিযুক্ত নিশি রহমান কারাগারেপাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যার ঘটনায় করা মামলায় নিশি রহমানের (৩৮) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জামিন শুনানি শেষে এ আদেশ দেন।
ভার্চুয়ালি নয়, ১০ সেনা কর্মকর্তার হাজিরা সশরীরেটিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) সেলে নির্যাতন ও গুমের মামলায় আসামি ১০ সেনা কর্মকর্তার ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এতে শুনানির দিন তাঁদের সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসতে হবে।
বিজেএসএ সভাপতি মোহাম্মদ আলী, মহাসচিব নির্বাচিত মোস্তাফিজুরবাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন। মহাসচিব হয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনের ফলাফল ঘোষণা
কাটেনি সীমানা জটিলতা, ইসিতে তফসিল ঘোষণার তোড়জোড়মামলা চলমান সীমানা-সংক্রান্ত অন্তত ২৭ আসনের। এরই মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড়। এ উপলক্ষে আগামী রোববার (৭ ডিসেম্বর) বৈঠক। সেখানেই চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ।
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা কেন নয়, হাইকোর্টের রুলরাজধানীসহ সব সিটি করপোরেশনে বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীরের বেঞ্চ এ আদেশ দেন।
দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুলনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রতীকে নির্বাচন করার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তবে রিট আবেদনকারীর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে এই রুল জারির বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আইনজীবীরা।
পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজরাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ আসামির রায় ঘোষণা করা হবে আজ।
অধ্যাদেশ জারি: পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগবিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অবশেষে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিধান রেখে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ জারি করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানকে তথাকথিত বলা রাষ্ট্রদ্রোহের শামিল: চিফ প্রসিকিউটরজুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ‘সো-কল্ড’ বা তথাকথিত উল্লেখ করাকে ধৃষ্টতা এবং রাষ্ট্রদ্রোহের শামিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আজকের এই রাষ্ট্র যে জায়গায় দাঁড়িয়ে আছে, তা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত।
খুলনায় আদালতে আসা দুজনকে গুলি ও কুপিয়ে হত্যাপ্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুজন আদালত থেকে বেরিয়ে ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়ান। এ সময় চার থেকে পাঁচজন হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুজনই গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সটকে পড়ে দুর্বৃত্তরা।
কুষ্টিয়ায় ছয় হত্যা: গণঅভ্যুত্থানকে ‘সো-কল্ড’ উল্লেখ করা ইনুর রিভিউ খারিজ করল ট্রাইব্যুনালজুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ‘সো-কল্ড’ বা ‘তথাকথিত’ বলে মন্তব্য এবং বর্তমান সরকারের আইন প্রণয়নের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল নিয়ে ‘বিরূপ মন্তব্য’: ফজলুর রহমানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর বিচারকদের নিয়ে ‘বিরূপ মন্তব্যের’ জেরে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসিনার মামলা থেকে সরে জয়-পুতুলের পক্ষে লড়তে চান জেড আই খান পান্নাক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াই করবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাস খান পান্না (জেডআই খান পান্না)। তিনি বলেন, যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তাঁকে ডিফেন্ড (আইনি সুরক্ষা) করতে পারি না।