পশ্চিম তীরের নূর শামস ক্যাম্পের ২৫টি বাড়ি ভেঙে ফেলছে ইসরায়েলফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ২৫টি আবাসিক ভবন ভেঙে ফেলতে যাচ্ছে ইসরায়েল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহেই এই ধ্বংসযজ্ঞ চালানো হবে।
শীতকালীন ঝড়ে গাজাবাসীদের দুর্দশা চরমেপ্রবল শীতকালীন ঝড়ের কারণে গাজায় শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নের অপেক্ষায় থাকা মানুষের দুর্দশা আরও বেড়েছে। জাতিসংঘ জানায়, বন্যার ঝুঁকিতে রয়েছেন আট লাখেরও বেশি মানুষ। প্রবল বৃষ্টিতে শরণার্থী শিবিরগুলো প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি ভবনও ধসে পড়েছে।
পৃথিবীতে মানবাধিকার বলে কি আদতে কিছু আছেগাজার এই ধ্বংসলীলা জগতের সামনে রূঢ় প্রশ্ন ছুড়ে দিয়েছে। পৃথিবীতে মানবাধিকার বলে কি আদতে কিছু আছে? নাকি এটি কেবল শক্তিশালী দেশগুলোর সুবিধামতো ব্যবহারের জন্য তৈরি একটি রাজনৈতিক হাতিয়ার?
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলছে ইসরায়েল, আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান গাজারগাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি কার্যকরভাবে এগোতে পারছে না বলে জানিয়েছে হামাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭৭ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরা।
গাজার যুদ্ধবিরতি কেন খাদের কিনারেইসরায়েল গাজাকে নিরাপত্তা সমস্যা হিসেবে দেখছে, আর ফিলিস্তিনিরা একে দেখছে অস্তিত্বের লড়াই হিসেবে। এই দুই দৃষ্টিভঙ্গির মেরুকরণ যতদিন না কমবে, ততদিন যেকোনো যুদ্ধবিরতিই হবে ক্ষণস্থায়ী।
ইসরায়েল-হামাস কি যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছেহামাস শিগগিরই গাজায় থাকা শেষ ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশের সুবিধার্থে তারা অস্ত্র ব্যবহারে ‘বিরতি’ নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
৪০ বছরের মধ্যে প্রথম সরাসরি আলোচনায় লেবানন ও ইসরায়েললেবানন ও ইসরায়েল প্রায় ৪০ বছর পর প্রথমবার সরাসরি আলোচনায় বসেছে। বুধবার দক্ষিণ লেবাননের নাকউরা শহরে যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে পরিচালিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকে দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা অংশ নেন। এতে দীর্ঘ চার দশকের অচলাবস্থা ভেঙে নতুন যোগাযোগের পথ খুলে যায়।
যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত: জাতিসংঘআগের দিন ইসরায়েল পুরো উপত্যকা জুড়ে হামলা চালায়, যাতে সাত শিশু নিহত হয়। পিরেস বলেন, ‘এটা যুদ্ধবিরতির মধ্যে ঘটছে। এই দৃশ্য ভয়াবহ।’ তিনি আরও বলেন, প্রতিটি শিশুর ছিল পরিবার, স্বপ্ন আর জীবন—যা নির্যাতনের মধ্যেই থেমে যাচ্ছে।
গাজা সিটির ‘হলুদ রেখা’ অতিক্রম ইসরায়েলের, অবরুদ্ধ ফিলিস্তিনিরাগাজা সিটিতে ‘হলুদ রেখা’ অতিক্রম করে ইসরায়েলের অগ্রযাত্রার ফলে বহু ফিলিস্তিনি পরিবার কঠিন পরিস্থিতিতে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, উত্তর গাজায় বহু পরিবার বর্তমানে অবরুদ্ধ অবস্থায় আছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা আরও ভেতরের দিকে অবস্থান নিয়েছে।
যুদ্ধবিরতির মাঝে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩২, হামাসের হুঁশিয়ারিগাজা জুড়ে ইসরায়েলের সামরিক হামলায় কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে কার্যকর যুদ্ধবিরতির পর এই হামলা সাম্প্রতিক উত্তেজনাকে আরও বাড়িয়েছে।
গাজা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী কীজাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার (১৮ নভেম্বর ২০২৫) যুক্তরাষ্ট্র-প্রস্তাবিত একটি প্রস্তাব অনুমোদন করে। এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলের যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের তৈরি ২০ দফা পরিকল্পনাকে সমর্থন করে।
যুদ্ধবিরতিতেও চলছে ইসরায়েলি হামলা, গাজায় এক মাসে নিহত ২৬০ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরেও ইসরায়েলি বর্বরতায় গত এক মাসে ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন আরও ৬৩২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। শুধু গাজা নয়, অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়ালযুদ্ধবিরতি চলার মধ্যেই গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৬৯ জনে পৌঁছেছে।
করিম খানের বিরুদ্ধে যৌননিপীড়নের অভিযোগ আনা নারীর ওপর গোয়েন্দা নজরদারি: কাতারকে সন্দেহআন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা এক নারীর ওপর গোপনে নজরদারি চালানো হয়েছে। অভিযোগ উঠেছে, যে প্রাইভেট গোয়েন্দা সংস্থা এই নজরদারি চালায় তারা কাতারের হয়ে কাজটি করেছে।
গাজায় শুধু ধ্বংসযজ্ঞ দেখল বিবিসিগাজা সিটির পাশের এক উঁচু বাঁধ থেকে তাকালে বোঝা যায়, যুদ্ধ এই শহরকে কীভাবে ধ্বংস করেছে। মানচিত্রের গাজার চিহ্ন এখন নেই। স্মৃতির শহরটি পরিণত হয়েছে ধূসর ধ্বংসস্তূপে, যা একদিক থেকে অন্যদিকে প্রসারিত। বেইত হানুন থেকে গাজা সিটি পর্যন্ত যতদূর চোখ যায়, শুধু ভাঙাচোরা ইট-পাথর।
ইসরায়েলিরা কেন ফিলিস্তিনিদের জলপাইগাছ ও শস্য নষ্ট করছেঅধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। কিন্তু সেই সঙ্গে বেড়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা। তারা নিয়মিতভাবে ফিলিস্তিনিদের ও তাদের গাছের ওপর আক্রমণ চালাচ্ছে।
যুদ্ধবিরতির মাঝেও কেন গাজায় ইসরায়েলের বিমান হামলা, ৪৬ শিশুসহ নিহত শতাধিকগাজায় ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে রক্তক্ষয়ী ২৪ ঘণ্টা পার করেছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন শিশু।