স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের শরিক হিসেবে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী সমঝোতা অনুযায়ী, এনসিপির ৩০টি আসনে লড়ার কথা ছিল। এর মধ্যে ২৯টি আসনে এনসিপি এককভাবে এবং একটি আসন সবার জন্য উন্মুক্ত রাখার শর্তে দলটি রাজি হয়েছিল।
তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এনসিপির জন্য নির্ধারিত ২৯টি একক আসনের মধ্যে ১২টিতেই জোটের অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। উন্মুক্ত আসনসহ মোট ১৩টি আসনে জোটসঙ্গীদের প্রার্থিতা বহাল রয়েছে।
এর আগে দলটির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম স্ট্রিমকে জানিয়েছিলেন, এনসিপির ২৯টি আসনে জোটের অন্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের কথা ছিল। ওই সময় তিনি জানিয়েছিলেন, মাত্র ৬টি আসনে জোটের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি।
সেই ছয়টি আসনের মধ্যে ছিল চট্টগ্রাম-৮ ও নরসিংদী-২ আসনে জামায়াতের প্রার্থী। এ ছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস, সিরাজগঞ্জ-৬ আসনে এবি পার্টি, ঢাকা-২০ আসনে খেলাফত মজলিস এবং রাজবাড়ী-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
তবে চূড়ান্ত তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, এই ছয়টি আসনের বাইরে আরও ছয়টি আসনে জোটের শরিকেরা মনোনয়ন প্রত্যাহার করেননি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ লেবার পার্টি এবং রংপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী রেখেছে। এ ছাড়া কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টি, ঢাকা-১৯ আসনে এলডিপি, কুমিল্লা-৪ আসনে খেলাফত মজলিস এবং নেত্রকোনা-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনয়ন প্রত্যাহার করেনি।
এদিকে এনসিপির দুজন প্রার্থীও জোটের জন্য নির্ধারিত আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেননি। এর মধ্যে রয়েছে শরীয়তপুর-১ ও শেরপুর-১ আসন। শরীয়তপুর-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস এবং শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রয়েছেন।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাদিয়া ফারজানা দিনা স্ট্রিমকে বলেন, ‘বেশ কয়েকটা আসনে জোটের প্রার্থীও আছেন। এটি নিয়ে আমাদের দলীয় প্রার্থীদের সমস্যা হচ্ছে। কথা ছিল শুধু মৌলভীবাজার-৪ আসনটি উন্মুক্ত থাকবে। কিন্তু অনেক আসনে দলীয় প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। আমাদের ১১ দলীয় জোটের লিঁয়াজো কমিটি আছে। আজই সেই কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬