মাশরাফির গ্রেপ্তার দাবিতে ছড়ানো ফটোকার্ড ভুয়াসম্প্রতি ফেসবুকে ‘গ্রেপ্তার হলেন এমপি মাশরাফি বিন মুর্তজা’ ক্যাপশনে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে মাশরাফিকে হাতকড়া দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে, এমন ছবিও যুক্ত।
জাবিতে ধর্ষণচেষ্টা: এবার প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১৭ মে) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন শিক্ষার্থীরা।
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাঅভিযুক্তকে গ্রেপ্তারে সময় চাইলেন জাবি উপাচার্যজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের কাছে ‘কিছুটা সময়’ চেয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: সাবেক সেনাসদস্য মাহেদ ৩ দিনের রিমান্ডেমৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে গ্রেপ্তার ‘উগ্রবাদী সংগঠনের সদস্য’ মাহেদকে তিন দিনের রিমান্ডে পেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
কেরানীগঞ্জে কাভার্ড ভ্যানভর্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একটি পিকআপ কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান হোসেন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সিরাজ চুই গোস্তের ঘি তৈরি সুগন্ধি-পামওয়েলে, মানহীন বোরহানিনিয়ম অনুযায়ী, খিরসা ঘিতে দুগ্ধজাত চর্বি থাকার কথা ৯৯ দশমিক ৭০ শতাংশ। তবে সিরাজ চুইগোস্তের ঘিতে দুগ্ধজাত চর্বির কোনো উপস্থিতিই মেলেনি।
জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী কারাগারেচট্টগ্রাম নগরীতে জানাজা নামাজে শেষে মিছিলে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মহাখালীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তাররাজধানীর মহাখালী থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহিদুল ইসলাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বড়লেখা সীমান্তে চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগমৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের মতাদর্শে উদ্বুদ্ধ ‘দাওলাতুল ইসলাম’ নামে উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে জানিয়েছে বাহিনীটি।
রাজধানীতে বিশেষ অভিযানে ৯৬ জন গ্রেপ্তাররাজধানীতে ৯৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ডিএমপির তেজগাঁও বিভাগ ও মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুরে পুলিশকে কুপিয়ে পালানোর চেষ্টা, গ্রেপ্তার ৩রাজধানীর মোহাম্মদপুরে একাধিক হত্যা ও ছিনতাই মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। আত্মরক্ষার্থে পুলিশের চালানো গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছেন। এ সময় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সংস্থাটি বলছে, গ্রেফতার তিনজনই শীর্ষ ছিনতাইকারী।
আটকে আতঙ্ক, মেডিকেল প্রতিনিধির পাশে নেই ‘কেউ’আটকের ঘটনায় আতঙ্কে মেডিকেল প্রতিনিধিরা। তাদের অভিযোগ, লক্ষ্য পূরণে হাসপাতাল থেকে চিকিৎসকের চেম্বারে গিয়ে বিপদে পড়লেও, পাশে পাচ্ছেন না খোদ চাকরিদাতাকে। খাত সংশ্লিষ্টরা বলছেন, আটকে সমস্যার সমাধান হবে না। চিকিৎসাসেবার স্বার্থেই মেডিকেল প্রতিনিধিদের নীতিমালার আওতায় আনা উচিত।
১২০ কোটি টাকা লোপাট: বিমানবন্দরে নেমেই গ্রেপ্তার মিথুনশতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় আবাসন প্রতিষ্ঠান হলিস্টিক হোম বিল্ডার্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হায়দার কবির মিথুনকে গ্রেপ্তার করা হয়েছে।
যাত্রাবাড়ী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ২৯ জন গ্রেপ্তার হয়েছে। শনিবার (৯ মে) রাতে এই অভিযান চালায় যাত্রাবাড়ী থানার পুলিশ।
জুলাইযোদ্ধাদের ক্ষোভখুনিরা ঘুরলেও ‘বৃষ্টির’ কারণে ধরছে না পুলিশজুলাই গণঅভ্যুত্থানের খুনিরা প্রকাশ্যে ঘুরলেও, বৃষ্টি ও গাড়ি নষ্টের অজুহাতে পুলিশ তাদের ধরছে না–ভুক্তভোগীদের এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রকাশ্যে থাকা আসামিদের গ্রেপ্তারে সাত দিনের সময় বেধে দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
ঝিনাইদহে ধর্ষণচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।