রাজনৈতিক দলের অভিযোগে নয়, ইসি চাইলে ডিসিদের রদবদল: মন্ত্রিপরিষদ সচিবনির্বাচন কমিশন (ইসি) যদি মনে করে, তাহলেই কেবল জেলা প্রশাসকদের (ডিসি) রদবদল করা হতে পারে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
৩ অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতিসরকারের তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
সচিব থেকে শিক্ষক-চিকিৎসক, ভুয়া পিএইচডির ধারকঢাকায় বসে ‘নামি’ বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক পিএইচডি নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান। বর্তমানে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য। শুধু মোখলেস নন, রাজধানীর সীমান্ত স্কয়ার মার্কেটের ‘ইগনাইটেড ব্রেইন্স’ থেকে অন্তত ৩৬ জন ভুয়া পিএইচডি নিয়েছেন।
আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আটটি পৃথক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়।
১৫৮ ইউএনওকে বদলিদেশের আট বিভাগের ১৫৮ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ইউএনওদের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
স্যার সলিমুল্লাহ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালকস্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগীয় কমিশনারত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপ্রশাসন সাজাতে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথমে ৯ জেলায়, পরে আরেকটি প্রজ্ঞাপনে ১৪ জেলায় নতুন ডিসি পদায়ন করা হয়েছে।
নির্বাচন সামনে রেখে নতুন ডিসি পেল ৯ জেলাজাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপে আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এসব জেলায় ডিসিদের রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ৯ নভেম্বর, রোববার, জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা সম্বলিত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন বছরে সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৮ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকুরিজীবীরা।
নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ পরিহারের নির্দেশআগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ পরিহারের নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিয়ে পরিপত্র জারি করা হয়েছে।
বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে সমাধান হবে: জনপ্রশাসন সচিববিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান পেশাগত দ্বন্দ্ব যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরজনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ২ জন সিনিয়র সচিব ও ৭ জন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
নির্বাচন সামনে রেখে চার জেলায় নতুন ডিসি নিয়োগজাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে পরিবর্তন আনছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী জেলায় নতুন ডেপুটি কমিশনার (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসনের নতুন সিনিয়র সচিব এহছানুল হকনতুন জনপ্রশাসন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
দুই-একদিনের মধ্যেই প্রজ্ঞাপন: কে হচ্ছেন জনপ্রশাসন সচিবত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি কয়েক মাস। এমন সময়ে শূন্য হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে কে বসছেন তা নিয়ে সচিবালয় ও প্রশাসনের উচ্চমহলে চলছে আলোচনা। নির্বাচনের সময় সরকারি কর্মকর্তাদের পদায়ন ও রদবদলে জনপ্রশাসন সচিবের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও রয়েছে আগ্রহ।