স্ট্রিম প্রতিবেদক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এরফানুল হককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরফানুল হককে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়েছে। এদিকে খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁকে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের এ পদটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের বদলির পর ২০ দিন পেরিয়ে গেলেও তার স্থলে সরকার এখনো পর্যন্ত কাউকে নিয়োগ দেয়নি। যা নিয়ে অনেক জল্পনা ও গুঞ্জন তৈরি হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও গত ২১ সেপ্টেম্বর তাঁকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ করা হয়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে