স্ট্রিম প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকর হবে ১ জুলাই থেকে। এরপর ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব প্রস্তাব রয়েছে।
এরইমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রীতি অনুযায়ী, সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশেষ এই সভা শেষে বেলা ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই পে-স্কেল আসতে যাচ্ছে। নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে প্রস্তাবিত বাজেটে তিন অর্থবছর সময় লাগতে পারে উল্লেখ করা হয়েছে। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এটি বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনসেবা খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ দিতে পারে, যা চলতি অর্থবছরের মূল বাজেটের ৭২ হাজার ২৪ কোটি টাকার তুলনায় ৯৬ শতাংশ বেশি। পরে এটি সংশোধন করে ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা করা হয়। ফলে সংশোধিত হিসাবের তুলনায় এবার বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা।
তবে বরাদ্দের পুরো অর্থ সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও ভাতার পেছনে ব্যয় হবে না। এই বরাদ্দের মধ্যে নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

.png)

চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ২২ জন মারা গেছেন, যার মধ্যে ১৫ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে অতিরিক্ত সচিব নিয়োগ পেয়েছেন বিএনপির সংসদীয় আসন পুনবির্ন্যাস কমিটির সাবেক সদস্য সামসুল আলম। গত ২৩ জুলাই তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার।
৬ ঘণ্টা আগে
‘৮ বছর ধরে শুধু অপেক্ষা করেছি, কবে বিচার হবে।’—২০১৮ সালের মে মাসে র্যাবের কথিত ক্রসফায়ারে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় এভাবেই ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন তার স্ত্রী আয়েশা বেগম।
৬ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথে নেমে এসেছিলেন দেশের শিল্পী সমাজ। ২০২৪ সালের ২ আগস্ট, বৃষ্টিভেজা শুক্রবারে ধানমন্ডির আবাহনী মাঠের পাশে জড়ো হয়েছিলেন চিত্রশিল্পী, ভাস্কর, সংগীতশিল্পী, আলকচিত্রী, কবিসহ সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা।
৬ ঘণ্টা আগে