প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎশপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তারেক রহমানের নতুন অধ্যায় শুরুদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দনপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
বুধবার অফিস করবেন তারেক রহমান, বিকেলে মন্ত্রিসভার বৈঠকনবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন। একইসঙ্গে তাঁর সভাপতিত্বে সেখানে বেলা ৩টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে।
প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ ৩ কর্মকর্তা নিয়োগনবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসনের তিন কর্মকর্তা। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে ৩ আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর একান্ত সচিব, প্রটোকল অফিসার-১ এবং সহকারী একান্ত সচিব-১ নিয়োগ করা হয়েছে।
স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ মোদিরবাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমানকে পাঠানো চিঠিতে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন ও জাপানের অভিনন্দনবাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় তাঁরা এই শুভেচ্ছা জানান।
মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেসব বিদেশিসকালে এমপিদের শপথ পাঠ করানোর পরে বিকালে মন্ত্রিপরিষদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সরকারপ্রধানেরা। এ ছাড়াও বিভিন্ন দেশ থেকে স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী, পররাষ্ট্র সচিবসহ নানা পর্যায়ের অতিথি যোগ দেন।
মন্ত্রিসভায় তারেকসহ ৪১ জনই নতুনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৫০ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন দপ্তর পেলেনবিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে ২৫ ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
বিএনপির ৫০ সদস্যের মন্ত্রিসভায় তিন নারীবিএনপি নেতৃত্বাধীন ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় তিন নারী সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে একজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। ২০০১ সালের পর বিএনপির মন্ত্রিসভায় একাধিক নারী সদস্য যুক্ত হলেন।
২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিয়ে তারেক রহমানের মন্ত্রিসভা, কে কে আছেনপূর্ণ মন্ত্রীত্ব পেতে যাচ্ছেন এমন তালিকায় রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দীন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ ও আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
নতুন মন্ত্রিসভায় থাকছেন যে ২৫ জনতারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এমন ২৫ জনের নাম পেয়েছে স্ট্রিম। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান সবচেয়ে বেশি বয়সে প্রথমবার প্রধানমন্ত্রী হচ্ছেন—দাবিটি সঠিক নয়সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রথমবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে স্ট্রিমের তথ্য যাচাই (ফ্যাক্টচেক) বলছে, এই দাবিটি সঠিক নয়।
চরমোনাই পীরের বাসায় তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসভবনে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান, সিদ্ধান্ত জানিয়ে ইসিকে চিঠিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উভয় আসনে জয়ের পর তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার, কারা থাকছেন মন্ত্রিসভায়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে বিশাল জয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ও তাদের নির্বাচনী জোট। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের গেজেট প্রকাশের পর, ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। পবিত্